1 Answers

উপকরণ : চালের গুঁড়া আধা কেজি; মুগডাল ১ কাপ; ডিম ১টি; ১ চা চামচ ঘি, চিনি ২ কাপ ও তেল পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী : ১. ১ কাপ পানিতে চিনি ঢেলে বেশি ঘন বা পাতলা না করে মাঝামাঝি অবস্থায় সিরা করে ঠাণ্ডা করে নিতে হবে। ২. মুগডাল সেদ্ধ করে শুকনা করে বেটে নিতে হবে। ৩. ২ কাপ পানি ফুটিয়ে চালের গুঁড়া খামির করে নিয়ে ডাল মিশিয়ে ভালোভাবে মাখতে হবে। ৪. ডিম ও ঘি দিয়ে খামির বানিয়ে রুটি বানিয়ে কেটে নকশা করে নিতে হবে এবং ডুবো তেলে ভাজতে হবে। ৫. পিঠা ভেজে সঙ্গে সঙ্গে সিরায় দিতে হবে। ঠাণ্ডা অথবা গরম অবস্থায় খেতে ভালো লাগবে।

2686 views Answered

Related Questions

Next steps