1 Answers
এক ডিভাইস থেকে সবগুলো মোবাইল ফোন অপারেটরের ব্যালেন্স রিচার্জ সহ প্রযুক্তিনির্ভর সব ধরনের বিল প্রদানের সুযোগ নিয়ে এসেছে পে ওয়েল। বাংলাদেশি সফটওয়্যার প্রতিষ্ঠান ক্লাউডওয়েল লিমিটেড এর বাজারে আনা এ ডিভাইসের মাধ্যমে বাস, ট্রেন, লঞ্চ, বিমানের টিকেট বুকিং, মোবাইল ফোনের প্রি-পেইড ও পোষ্ট পেইড বিল, মোবাইল রিচার্জ, ওয়াইম্যাক্স ও ৩জি সার্ভিসের বিল পরিশোধ, পল্লী বিদ্যুৎ, ডেসা, ডেসকো, গ্যাস ও পানির বিল পরিশোধ, প্রত্যন্ত এলাকায় মানি ট্রান্সফার, ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেয়ার মত সেবাগুলো পাওয়া যাবে। মাত্র ১২ হাজার ৯০০ টাকায় রেজিষ্ট্রেশনের মাধ্যমে মিলবে ডিভাইসটি। এরপর দোকানি তার সামথ্য অনুযায়ী টাকা লোড করবে পে-ওয়েলের মাধ্যমে যেভাবে একজন মোবাইল রিচার্জ ব্যবসায়ী টাকা লোড করে ক্রেতাকে তার চাহিদা অনুযায়ী ব্যালেন্স রিচার্জ করেন। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি বড় সুবিধা হচ্ছে তিনি তার পুঁজির সর্বোত্তম ব্যবহারের সুযোগ পাবেন। ভিন্ন ভিন্ন সেবার জন্য তাকে ভিন্ন ভিন্ন খাতে রিচার্জ করার প্রয়োজন হবে না। একজন ব্যবসায়ী যদি মোট ৫হাজার টাকা রিচার্জ ক্রয় করেন তবে এই টাকা দিয়ে তিনি শুধু সবগুলো মোবাইল ফোন অপারেটরের ব্রালেন্সই রিচার্জ করতে পারবেন তা নয় বরং পে-ওয়েলের অন্যসব সেবাও ঐ ৫ হাজার টাকার ব্যলেন্স যতক্ষন শেষ না হচ্ছে ততক্ষন দিয়ে যেতে পারবেন। ব্যলেন্স শেষ হয়ে যাওয়ার আগেই ব্যবসায়ী পে-ওয়েলের নির্ধারিত এজেন্টের মাধ্রমে ব্যালেন্স লোড করে নিতে পারবেন। বর্তমানে ঢাকায় ১৫০টি, গাজীপুরে ১৫০টি, নারায়নগঞ্জ ও নরসিংদিতে ৫০টি করে পিওএস বা আউটলেটের মাধ্যমে এই সেবা কেন্দ্রিক ব্যবসা শুরু হয়েছে। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আনিসুল ইসলাম জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পাঁচ হাজার পিওএস এজেন্ট নিয়োগ দেয়া হবে। পর্যায়ক্রমে তা সারা দেশে বিস্তৃত করা হবে। তিনি আরো জানান, একজন পিওএস এজেন্টকে বিনামূল্যে ডিভাইসটি দেয়া হবে। যোগাযোগ: ক্লাউডওয়েললিমিটেড, বিটিআইফিরোজা (লেভেল-১), বাড়ী নং-৪, রোড নং-৮/এ, ব্লক-জে, বারিধারা, ঢাকা-১২১২। ওয়েব- www.cloudwell.co ফোন: ০২৯৮৬০০৭০, হটলাইন-০৯৬৬৬৭৭৩৩৩৩ ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy