কোন কোন বিভাগের প্রশ্ন ও উত্তর করে আয় করা যাবেঃ
শুধুমাত্র বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য-প্রযুক্তি, কম্পিউটার, ইন্টারনেট, প্রোগ্রামিং, অ্যান্ড্রয়েড, ইলেক্ট্রনিকস, নেটওয়ার্ক, চিকিৎসা বিজ্ঞান, শিক্ষা, আউটসোসিং, ক্যারিয়ার, নিত্য ঝুট ঝামেলা এবং ইসলাম ধর্ম।
আপনাকে অবশ্যই মানুষের উপকার করার জন্য বা মানুষকে জানতে সাহায্য করার জন্য এবং সাইট এর উন্নতির কথা চিন্তা করে মানসম্মত প্রশ্নউত্তর করতে হবে। যাদের শুধুমাত্র পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে মানহীন প্রশ্ন ও উত্তর করতে দেখা যাবে তাদের টাকা দেয়া হবে না। যে অ্যাকাউন্ট দিয়ে আয়ের জন্য প্রশ্ন ও উত্তর করবেন সে অ্যাকাউন্ট দিয়ে কোন প্রকার সাধারণ জ্ঞানমূলক বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করা যাবে না।
অবশ্যই নিজ দায়িত্বে এই সাইট এর লিংক বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে কারণ যত ভিজিটর এই সাইট ভিসিট করবে তত বেশী টাকা আয় হবে এবং র্যাঙ্ক সামনের দিকে এগিয়ে আসবে তাতে পরের মাসে আয় আরও বৃদ্ধি পাবে।
Bissoy Answers তাদের আয়কৃত টাকার ৫০% শেয়ার ব্যবহারকারী সদস্যদের দিয়ে আসছে। Bissoy Answers কিভাবে এই টাকা দিয়ে আসছে তা দেখে নেয়া যাকঃ
ধরুন, এই মাসে Bissoy Answers বিজ্ঞাপন দেখিয়ে আয় করবে ৩০,০০০ টাকা। এক্ষেত্রে ৫০% অর্থাৎ ১৫,০০০ টাকা সদস্যদের পয়েন্টের ভিত্তিতে বণ্টন করে দিবে।
আপনি যেভাবে এই টাকা আয় করবেনঃ ধরুন, এই মাসে সকল সদস্যদের মোট অর্জিত পয়েন্ট ৩০০০০
এর মধ্যে,
A এর পয়েন্ট ৪০০০; B এর পয়েন্ট ৩৫০০; C এর পয়েন্ট ৩০০০; D এর পয়েন্ট ২০০০;
এক্ষেত্রে,
A এর অর্জিত পয়েন্ট মোট পয়েন্টের ১৩.৩৩ %
B এর অর্জিত পয়েন্ট মোট পয়েন্টের ১১.৬৬ %
C এর অর্জিত পয়েন্ট মোট পয়েন্টের ১০ %
D এর অর্জিত পয়েন্ট মোট পয়েন্টের ৬.৬৬ %
তাহলে,
A আয় করছে ১৫,০০০ এর ১৩.৩৩% = ১৯৯৯.৫০ টাকা।
B আয় করছে ১৫,০০০ এর ১১.৬৬% = ১৭৪৯ টাকা।
C আয় করছে ১৫,০০০ এর ১০% = ১৫০০ টাকা।
D আয় করছে ১৫,০০০ এর ৬.৬৬% = ৯৯৯ টাকা।
এভাবে প্রত্যেক সদস্য % আকারে টাকা পাবেন। টাকা পেতে আপনার মোটপয়েন্টের সর্বনিম্ন ১% পয়েন্ট থাকতে হবে।
আপনি কত টাকা আয় করলেন তা পরবর্তী মাসের ৩ তারিখের মধ্যে প্রকাশ করা হবে এবং ৫ তারিখের মধ্যে আপনার আয়কৃত টাকা আপনার কাছে বিকাশের মাধ্যমে পৌঁছে দেয়া হবে।
Bissoy Answers যে সদস্যের টাকা পরিশোধ করে তার প্রমাণ এখানে পাবেন। জানুয়ারি ২০১৪, ফেব্রুয়ারি ২০১৪, মার্চ ২০১৪
প্রশ্ন ও উত্তর করার পূর্বে অবশ্যই নীতিমালা পড়ে নিন। কিভাবে প্রশ্ন ও উত্তর করবেন তা জানতে এখানে ক্লিক করুন সাহায্য। যদি বুঝতে না পারেন তাহলে ০১৬১৭৫৪১৯৩০ এ ফোন করে জেনে নিন।