2 Answers
৫০% থেকে ৯০% যোগাযোগ মৌখিক নয়। আপনি যদি জানেন কি খুজছেন? - তাহলে আপনি অনায়াসে বলতে পারবেন একজন লোক কেমন মানসিকতার; এমনকি তার সাথে কথা না বলেই! "শব্দ" জরুরী, কিন্তু আপনি হয়তো লক্ষ্য করবেন অঙ্গভঙ্গি এবং আচার ব্যবহার তথা শিষ্টাচার অনেক সময় শব্দের চেয়েও জোরালো ভুমিকা রাখে।

কোন মেয়ে আপনার প্রতি দুর্বলতা থাকলে কি করে তা বুঝবেনঃ
- সে সবসময় আপনার হাত ধরার চেষ্টা করবে।
- কোন কারন ছাড়াই সে আপনার জন্য ছোট-খাটো উপহার কিনবে।
- আপনার পরিবারের অন্য সদস্যেদের প্রতি তার আগ্রহ দেখাবে - খোঁজখবর নিবে। কারন একটি মেয়ে যখন কোন ছেলেকে পছন্দ করে তখন মেয়েটি ছেলেটির চারপাশের সবকিছুকে পছন্দ করা শুরু করে।
- সামনাসামনি বসে কথা বলার সময় সে আপনার দিকে ঝুকে (সামনের দিকে) বসবে।
- সে আপনার দিকে তাকিয়ে অকারনে (অধিক মাত্রায়) হাসবে।
- সে আপনার সাথে ঠাট্টা-তামাশা করবে।
- সে আপনার মন্তব্য কিংবা কৌতুক শুনে অট্ট হাসি হাসবে।
- সে এমন সব কার্যক্রমের কথা উল্ল্যেখ করবে যেটাতে আপনার আগ্রহ আছে - তাহলে সে আপনার সাথে ওই কাজে অংশগ্রহন করতে পারবে (যেমন কোন অনুষ্ঠানে বা কোন বিশেষ রেস্টুরেন্টে খাওয়া)।
- সে আপনার পাশাপাশি থাকতে চাইবে - অন্য বন্ধুরা যতটা না চাইবে তার চেয়ে বেশি।
- আপনার সাথে কথা বলার সময় সে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে বান্ধবীর পিছে দাড়াবে এবং স্থির না থেকে কিছুটা হেলে-ধুলে কথা বলবে।
- সে প্রায়শই জিজ্ঞেস করবে নারীদের মাঝে আপনার কি ভাল লাগে এবং নারীর কোন বিষয়টি আপনার ভাল লাগে।
- কথা বলার সময় সে যদি আপনার কথার অনুকরন করে অথবা আপনি যা করতে পছন্দ করেন তা করা শুরু করে তাহলে এটি খুবই পজেটিভ একটি বিষয় "সে আপনাকে পছন্দ করছে"।
- সে আপনার সাথে দুপুরের কিংবা রাতের খাবার খেতে আগ্রহ প্রকাশ করবে।
- তার চেহার রক্তিম আভা ধারন করবে যখন আপনি তার সাথে কথা বলবেন অথবা তার সামনা-সামনি হবেন।
- আপনার দিকে নজর দিলে তার চোখের তারা বড় হয়ে যাবে। কোন বস্তু বা ব্যক্তি যা আমরা পছন্দ করি তার দিকে তাকালে আমাদের চোখের তারা আপনা থেকেই বড় হয়ে যায়।
- সে স্বাভাবিকের তুলনায় বেশি বার চোখের পলক পেলবে যখন সে আপনার দিকে তাকাবে।
- তার চোখের পালকের পশমগুলো আপনা থেকে ঝাপটাবে।
পছন্দের মানুষটি যদি আপনার প্রতি আকর্ষণবোধ করে তাহলে পৃথিবীতে তার চেয়ে খুশি মনে হয় আর কেউ হতে পারে না। ভেবে দেখুন আপনি একটি মেয়েকে মনে মনে পছন্দ করেন কিন্তু কখনও প্রকাশ করেন নি। কিন্তু হঠাৎ যদি অনুভব করেন যে সেই মানুষটি আপনার প্রতি মুগ্ধ হচ্ছে তাহলে বেশ খুশিই হবেন। তবে ঠিক নিশ্চিত হতে পারছেন না যে সে আসলেই আপনাকে পছন্দ করছে কি না। তাই ৭ টি লক্ষণে জেনে নিন মেয়েটি আসলে আপনার দিকেই ঝুঁকছে।
১. আপনার চেয়ে কোনোকিছুই তেমন গুরুত্বপূর্ণ নয় :
ধরুন মেয়েটির কাছে আপনার চেয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়েই শুনছেন। তাহলে ভাববেন বিষয়টি সত্য, সে আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে।
২. আপনাকে যদি বলে ‘তোমাকে একজন পছন্দ করে’ :
প্রতিটি নারীই কিছুটা রহস্য করতে ভালোবাসে। এ কারণে আপনাকে রহস্যের মধ্যে রেখে তারা এই ধরনের মন্তব্যও করতে পারেন যে আপনাকে কেউ পছন্দ করে, কিন্তু আপনি তা জানেন না। এমন ধরনের কথা বললে আপনি ধরে নিতে পারেন যে মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে।
৩. আপনাকে দেখে মিষ্টি হাসি দিলে :
মেয়েদের হাসিতে সাধারণত অনেক ধরনের কথা লুকিয়ে থাকে। তারা বিভিন্ন ধরনের হাসিও হাসতে পারেন। এ কারণে হঠাৎ করে দেখেন যে সেই মেয়েটি প্রায়ই আপনাকে দেখে মিষ্টি করে হাসি দেয় তাহলে ভাববেন সে আপনাকে মনের কোনো একটি জায়গায় বসিয়েছে। আপনার দিকেই আস্তে আস্তে ঝুঁকছে।
৪. আপনার কাছাকাছি এসে কোনো কথা বলে :
স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট দূরে থেকেই দুজন কথা বলে থাকে। কিন্তু যদি দেখেন যে সে আপনার সাথে কোনো কথা বলতে চাইলে নির্দিষ্ট দূরত্বের কিছুটা কাছেই এসে কথা বলছে তাহলে ভাববেন আপনার প্রতি সে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে।
৫. তার বন্ধুরাও আপনাকে দেখে হাসলে :
মেয়েটির মনের মাঝে কোনো ধরনের ভালোলাগা তৈরি হলে সে তার বন্ধুদের সাথে শেয়ার করবে এটা স্বাভাবিক। এ কারণে বন্ধুরা আপনাকে দেখে হাসতে পারে। এই ধরনের ঘটনা ঘটলে বুঝবেন ঘটনাটি অবশ্যই সত্যি অর্থাৎ মেয়েটি আপনাকে পছন্দ করে ফেলেছে।
৬. অকারণে আপনাকে ফোন দিলে :
ভালোলাগার মানুষটিকে অকারণে ফোন দিতে ইচ্ছা করে। আর সে জন্যই যদি দেখেন আপনার পছন্দের মেয়েটি যদি আপনাকে অকারণেই ফোন দিয়ে থাকে তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে।
৭. অন্য মেয়ের দিকে আপনি তাকালে যদি ঈর্ষান্বিত হয় :
এটা মেয়েদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যে পছন্দের মানুষটি যদি অন্য কোনো মেয়েদের দিকে তাকায় বা কথা বলে তাহলে তার প্রতি চরম ঈর্ষান্বিত হয়ে ওঠে। এমন ঘটনাটি যদি আপনার পছন্দের মেয়েটিও করে থাকে তাহলে ভাববেন আর দেরি নয় এবার প্রপোজ করা দরকার। কেননা মেয়েটি সত্যিই আপনার দিকেইে ঝুঁকেছে, আপনার প্রতি আকর্ষিত হয়েছে।