1 Answers
সিলেট কিংবা শ্রীমঙ্গলের কথা বলতেই সবার আগে মাথায় আসে সাত রঙের চা। অনেকে ভাবেন কেবলমাত্র শ্রীমঙ্গলেই এই বিশেষ চা পাওয়া যায়। কেমন হবে যদি এবার আপনি নিজেই সাত রঙের চা বানিয়ে চমকে দেন সবাইকে? সহজ কিছু উপাদান আর সঠিক নিয়ম মানলেই সাত রঙের চা বানানো সম্ভব। চলুন তবে মজাদার ও আকর্ষণীয় এই চায়ের রেসিপি জেনে নেওয়া যাক- যা যা প্রয়োজন- চা পাতা চিনি কনডেন্সড মিল্ক প্রণালি- প্রথমে ১ টেবিল চামচ চিনির সাথে ২ টেবিল চামচ পানি মিশিয়ে সিরা করে নিন। পরিমাণমতো পানি ও চাপাতা জ্বাল দিয়ে লিকার তৈরি করুন। ১ টেবিল চামচ লিকার মেশান ১ চামচ সিরার সঙ্গে। এবার ২ টেবিল চামচ কনডেন্স মিল্কের সঙ্গে ১ টেবিল চামচ লিকার মেশাতে হবে। একটি গ্লাসে প্রথমে খালি সিরা ঢেলে ২০ সেকেন্ড পর লিকার মেশানো সিরা দিন। ৩০ সেকেন্ড অপেক্ষা করে এতে দিন কনডেন্স মিল্কের মিশ্রণ। ১ মিনিট অপেক্ষা করুন। বাকী লিকারটুকু গরম করে একদম গ্লাসের ধার ঘেঁষে ধীরে ধীরে ঢালুন। আবার ১ মিনিট অপেক্ষা করে পরপর কনডেন্স মিল্কের মিশ্রণ ও লিকার আস্তে আস্তে ঢালতে হবে। ব্যস, তৈরি হয়ে গেল আকর্ষণীয় সাত রঙের চা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy