1 Answers

ধুয়ে মুছে যাক যত
ক্লান্তি-গ্লানি-বেদনা,
নতুন বছর আসছে আবার
জানাই শুভকামনা।

নতুন বছর বয়ে আনুক
সফলতা আর সুখ,
বছর শেষে গর্বে যেন
ভরে উঠে বুক।

নতুন বছর রাঙিয়ে দিবে
প্রাপ্তি সুখের উল্লাসে,
পুরাতনকে বিদায় জানাই
বুক বেধে এই আশে।

ছিল যত ভুল-ত্রুটি
ঝাড়িয়ে ফেলার এই সময়,
নতুন দিনের নতুন স্বপ্ন
করতে হবে জয়।

নতুন বছর কাটবে ভাল
রইলো এই প্রত্যাশা,
সবার প্রাণে ছড়িয়ে যাক
দেশের প্রতি ভালোবাসা।

এরকম কিছু মেসেজ দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন।

এটার লেখকঃ বিনিয়ামীন পিয়াস

2874 views Answered

Related Questions

Next steps