1 Answers
আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন ফ্রেঞ্চ ফ্রাই-
উপকরণ
আধা কেজি মাঝারি সাইজের আলু, ১ চিমটি হলুদ, সামান্য লবণ, ২৫০ গ্রাম তেল।
প্রণালি
ভালো মানের বড় আকারের আলু সংগ্রহ করে প্রথমে আলুকে খোসা ছাড়াতে হবে। খোসা ছাড়ানো আলুকে আঙুলের সাইজে ফালি ফালি করে কেটে নিতে হবে। এর পর ফালি করা আলু ঠাণ্ডা পানিতে সামান্য লবণ মিশিয়ে ১০-১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ১০-১৫ মিনিট পর আলুর ফালিগুলো লবণপানি থেকে ছেঁকে নিতে হবে। ভালোভাবে আলুর ফালি থেকে পানি ঝরিয়ে নিতে হবে।
পানি ঝরানো হলে আলুর ফালিগুলোকে সামান্য লবণ ও ১ চিমটি হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর পর কড়াই বা ফ্রাইপ্যানে ডুবো তেল দিয়ে চুলায় বসিয়ে দিতে হবে। তেল গরম হলে অল্প অল্প করে মাখানো আলুর ফালিগুলো তেলে দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। লালচে আর মুচমুচে হয়ে এলে ছাঁকনি ছেঁকে তেল থেকে ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিতে হবে। এভাবে খুব সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে মজার ফ্রেঞ্চ ফ্রাই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy