মা-বাবার মন জয় করবো কিভাবে?

মা-বাবা অসুস্থ। তাঁদেন আনন্দ দিতে চাই।
2978 views

4 Answers

আপনি ভালো করে পড়াশোনা করে ভালো       একটি চাকরি পেয়ে মা বাবার কাছে যান। আপনার মা বাবা খুশি হবে। তাদের কে যত্ন করুন,সেবা করুন ।            

2978 views Answered

বাবা মায়ের মন জয় কিভাবে করবেন তা অন্য কেউ বলার থেকে আপনি একটু চিন্তা করলে ভালো বুঝতে পারবেন।  প্রত্যেকটা বাবা-মা ভিন্ন হলেও সবাই তাদের সন্তানের কাছে আশা করে তাদের সন্তান যেন তাদের চাওয়া মতো চলাফেরা করে। এবং তাদের স্বপ্ন পূরণ করে।  যেমন আমার বাবা মায়ের পছন্দ হলো, আমি যেন নিয়মিত নামাজ পড়ি, সবার সাথে ভালোভাবে মিশি, তাদের আদেশ মেনে চলি, বড়দেরসহ সবাইকে শ্রদ্ধা করি। কারও সাথে খারাপ ব্যবহার না করি। পড়াশোনার প্রতি যেন সচেষ্ট থাকি৷ সর্বোপরি আমি যেন নিয়মানুবর্তিতা মেনে চলি।  এগুলো আমি মেনে চলার চেষ্টা করি। যখন একজন প্রতিবেশীর সাথে দেখা হলে উনারা যখন আমার কথা বলে তখন বাবা-মায়ের গর্ব হয়৷ এতেই তারা খুশি।  আপনি তাদের চাওয়া কি তা বুঝার চেষ্টা করেন, এবং সে অনুযায়ী চলার চেষ্টা করুন। যখন কোনো প্রতিবেশি আপনাকে নিয়ে গর্ববোধ করবে, বা আপনার বাবা মায়ের চাওয়া পূরন করবেন তারা খুশি হবে। ধন্যবাদ..         

2978 views Answered

আপনি, প্রথমে তাদের সাথে সুন্দর ভালো ব্যবহার করুন, আল্লাহর কাছে দোয়া করুন এবং  আপনার মা বাবার, সব সময় খুঁজ খবর নিন। বিপদআপদ সোবা করুন টাকা,পয়সা দিয়েন এবং ঈদে  তাদেরকে নতুন কাপের ওশাড়ি উপহার দিন,, এবং যে সকল খাবার প্রিয় সেই খাওয়েন।আপনি বঊকে বলিন যে তাদের সাথে সুন্দর ব্যবহার করার জন্য। বেশি তাদের সোবা করার জন্য এবং দোয়া করুন।।।।।  

2978 views Answered

শারীরিক অসুস্থতার ফলে মন–মানসিকতায় বিব্রত ভাব সৃষ্টি হয়। এর জন্যে আপনি কোন ভাবেই একজন অসুস্থ ব্যাক্তিকে সহজে আনন্দ দিতে পারবেন না। তবে নিচের কিছু কাজ করুন। আশা করি উপকার পাবেন।

  1. বাবা–মার প্রতি সব সময় খেয়াল রাখুন। একজন ছেলে যদি বাবা মার প্রতি সব সময় খেয়াণ রাখে এবং যত্ন করে তাহলে এর চেয়ে আনন্দের এই পৃথিবীতে কী রয়েছে। বাবা মাকে তাদের দৈনন্দিক কাজে সহায়তা করুন। তাদের সাথে সঙ্গ দিন।
  2. অনেক অসুস্থ ব্যাক্তি একা একা বসে থাকে। এরকম হওয়ার ফলে একাকিত্বতা সৃষ্টি হয়। আপনি তাদের সঙ্গ দিন। তাদেরকে একাকীত্ব বোধ হওয়ার সুযোগ দিবেন না। তাহলে অনেক আনন্দ বোধ করবেন।
  3. তাদেরকে তাদের ওষুধ নেওয়ায় সহায়তা করুন। ডাক্তারের কাছে নিয়ে যান৷ তাদের ওষুধ শেষ হয়েছে কিনা তার খবর রাখুন। তার স্বাস্থ্যের খোঁজ খবর নিন।
  4. কিছু সময় বাবা মাকে আপনি নিয়ে ঘুরতে যেতে পারেন। ৫–৬ দিন ঘুরে আসুন৷ অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন। ভালো কোন জায়গায় ঘুরতে গেলে মনও ভালো থাকবে।
2978 views Answered

Related Questions

Next steps