3 Answers
একটি প্রবাদ আছে "When there is a will,there is a way" অর্থাৎ "ইচ্ছা থাকলে উপায় হয়"
তেমনি ইংরেজি ভাষা যতই কঠিন মনে হোক না কেন,আপনি কিছু ট্রিকস অনুসরণ করলে সহজেই ইংরেজি ভাষা সুন্দর ,সাবলীলভাবে ও শুদ্ধভাবে আয়ত্ত করতে পারবেন।বাস্তবিক জীবন থেকে কিছু ট্রিকস:
- প্রথমত "অনুশীলন"- বন্ধু, বান্ধবী, বাবা-মা, শিক্ষক, আত্মীয়, অচেনা পথিক, ছোট ভাই, বড় ভাই সবার সাথে ইংরেজিতে কথা বলুন। বন্ধুদের সাথে যত পারবেন ইংরেজিতে কথা বলবেন,কারণ এদের সাথে ভুল করলেও সমস্যা নেই।বরং ভুল শুধরে দিবে তাঁরা।
- নিয়মিত ইংরেজি পত্রিকা/ম্যাগাজিন পরুন।অতঃপর পত্রিকার কোন আর্টিকেল নিজ থেকে মনের মতো করে লিখুন।
- যদি ডায়েরি লেখার অভ্যাস থাকে তাহলে খুব ভালো একটি উপায় অবলম্বন করতে পারেন।আপনি ইংরেজিতে ডায়েরি লিখবেন।ইংরেজিতেই ডায়েরিতে মনের ক্যানভাসে থাকা কথা,স্মৃতি,অনুভূতি সাজিয়ে তুলবেন।
- নিয়মিত ইংরেজি চলচ্চিত্র/এনিমেশন দেখুন।বিভিন্ন ইংরেজি অনুষ্ঠান গুলো দেখুন। যেমনঃ Man VS Wild,(ইংরেজিতে ভার্সন),Talk show,weather ইত্যাদি।Ten commandments সহ অন্যান্য শিক্ষণীয় ইংরেজি মুভি দেখুন।মুভিগুলোতে তাদের উচ্চারণে খেয়াল করুন,সাথে সাবটাইটেরগুলো দেখুন।
- ইংরেজি বই,নোবেল,ফিকশন,উপন্যাস পড়ুন।ইংরেজিতে ভালো করতে হলে এসবের সাথে সখ্যতা থাকতে হবে।প্রথমে হয়তো সব বুঝতে না পারলেন,কিন্তু ধীরে ধীরে সবকিছুই বুঝতে পারবেন
- ডিকশনারি পড়ুন বেশি বেশি।অবশ্যইভোকাবোলারী ভালো করা চাই।ইংরেজি গ্রামার অবশ্যই জানতে হবে ভালোভাবে,শুদ্ধভাবে।(***)
এইভাবে প্রতিদিন একটু একটু ইংরেজি শব্দ, বাক্য শিখতে থাকুন। আর যাই শিখবেন সেটা পরদিনই যে করেই হোক বাস্তব জীবনে প্রয়োগ করবেন।
আপনি Google Translation এর মাধ্যমে ইংরেজি শেখার চর্চা করতে পারেন এই হচ্ছে সর্ব উত্তম পন্থা । Google Translation এর মাধ্যমে আপনি বাংলা কে ইংলিশ এবং ইংলিশকে বাংলাতে অনুবাদ করতে পারবে ।
উপরের কথার সাথে একমত......... আরো কিছু Add করলাম আপনি 10 Minute School এর ভিডিও দেখতে পারেন । এখানে খুব সুন্দর ভাবে শেখানো হয় । এরপর নিয়মিত Practice করেন । Practice Makes perfect ...........