অ্যালকেন হতে হলে C ও C এর একক বন্ধন দরকার। তাহলে মিথেন কিভাবে অ্যালকেন শ্রেণির সদস্য হয়?
মিথেনে কার্বন তো আছেই ১টি। তাহলে ২টি কার্বন একক বন্ধন কিভাবে গঠন করবে?
2593 views
2 Answers
এখানে এই ব্যাপারটা জড়িত।তারসাথে আরেকটা ব্যাপার আছে।কার্বন কার্বন একক বন্ধন থাকতে হবে।তাহলেই তো এলকেন।কিন্তু শুধু কার্বন কার্বন একক বন্ধন না থাকলেও হবে।কার্বনের একটা বন্ধন থাকলেই এলকেন।এই কারণে মিথেনকে এলকেন গ্রুপে রাখা হয়েছে।
2593 views
Answered
কার্বন-কার্বন একক বন্ধন হলে অ্যালকেন হয়, এ নিয়ম তখনই প্রযোজ্য যখন একাধিক কার্বন থাকে। একক কার্বন বিশিষ্ট যৌগের জন্য এই মত প্রযোজ্য নয়।
তখন আমাদের দেখতে হবে এটি Cn H2n+2 সুত্রটি সমর্থন করে কি না। সেক্ষেত্রে দেখা যায় ১ টি কার্বনের জন্য H হবে 2×1+2 = 4 টি যা মিথেনের সাথে মিলে যায়।
অতএব, এটি একটি অ্যালকেন।
2593 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy