2 Answers

লো প্রেসার হলে সেক্ষেত্রে লবন পানি বা অতিরিক্ত চিনি জাতীয় পানীয় জরুরী। লবণ শরীরের সোডিয়াম ইলেক্টোলাইট রুপে কাজ করে। যা রক্তের চলাচল বৃদ্ধি করে দেয়।

2915 views Answered
Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

প্রেসার কমে গেলে বা লো হলে লবন মেশানো পানি বা স্যালাইন পানি খেলে প্রেশার বেড়ে যায়। কারন হচ্ছে লবনে এবং স্যালাইনে থাকে বিভিন্ন ইলেক্ট্রোলাইট, বিশেষ করে সোডিয়াম । এই সোডিয়াম দেহে শোষিত হবার সময় প্রচুর পরিমিনে পানি সহ শোষিত হয়, এটা সোডিয়ামের ধর্ম । এভাবে দেহের রক্তসংবহন তন্ত্রে পানির পরিমান বেড়ে যায় ফলে দেহে রক্তের মোট পরিমানও বেড়ে যায়।  তখন হৃদপিন্ডের কার্যক্ষমতা ও বেড়ে যায় ফল স্বরুপ রক্তচাপ বা ব্লাড প্রেশার বেড়ে যায় ।

2915 views Answered

Related Questions

Next steps