1 Answers
সাধারনত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম । Modulator এর গড় এবং Demodulator হতে Dem এই অংশ দুটির সমন্বয়ে Modem শব্দটি তৈরি হয়েছে । মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহৃত হতে পারে । এটি কম্পিউটারের ভেতরেও থাকতে পার আবার বাইরেও থাকতে পারে । ইন্টারনেটের মাধ্যমে ডাটা বা উপাত্ত পাঠানোর জন্য বহনকারী সিগনাল দরকার হয় । মডেম এমন একটি নেটওয়ার্ক যন্ত্র যা হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে এনালগ সিগনালে রূপান্তরিত করে Modulator Network কে প্রেরন করে । আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে পরিনত করে কম্পিউটারে প্রেরন করে । মডেম কম্পিউটার ও নেটওয়ার্কের সংযোগ স্থলে অবস্থান করে ।
2635 views
Answered