ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবো?

এইবার নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খ এবং ঘ ইউনিটে ইংরেজি লিখিত আসবে।  এই ইংরেজির জন্য কি টেক্সচুয়াল প্যারাগ্রাফ পড়বো  নাকি কোচিং থেকে যে প্যারাগ্রাফগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়বো।  আর প্যাসেজ ট্রান্সলেশনের জন্য কোন বই ফলো করবো ?
2583 views

1 Answers

হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খ ইউনিট এবং ঘ ইউনিটে ইংরেজী বিষয়ে লিখিত পরীক্ষা হবে। খ ইউনিটে ইংরেজীতে ২০ নম্বর এবং ঘ ইউনিটের ইংরেজীতে ১৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত একাদশ-দ্বাদশ শ্রেণির ইংরেজী বই থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে। অর্থাৎ বোর্ড বই থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে। তাই প্যারাগ্রাফ এবং প্যাসেজ ট্রান্সলেশনের জন্য ইংরেজী বোর্ড বইটি খুব ভালো করে পড়বেন। এক কথায় ইংরেজী বোর্ড বইটি অর্থ সহকারে ভালোভাবে পড়বেন এবং পাশাপাশি কোচিং থেকে দেওয়া শিটগুলোও একটু দেখবেন।

image image
2583 views Answered

Related Questions

Next steps