আমার দৃষ্টিঙ্গি  কেমন হলে মানুষ পছন্দ করবে    
2667 views

1 Answers

আপনার দৈনন্দিন জীবনে একটু পরিবর্তন আনলেই আপনি অন্যের কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন। এ জন্য আপনাকে যা যা করতে হবে তা নিয়মিত অব্যাহত রাখলেই সবার কাছে প্রিয় মানুষ হয়ে ওঠা অবশ্যই সম্ভব। প্রিয় হতে চাইলে আপনাকে যা যা করতে হবেঃ সর্বপ্রথম ও সবসময় সবার সাথে হাসিমুখে কথা বলুনঃসবসময় হাসিখুশি থাকার চেষ্টা করুন। দুশ্চিন্তা-ঝামেলা থাকবেই। তাই বলে সব সময় গোমড়ামুখো হয়ে থাকবেন না। কারো সঙ্গে কথা বলার সময় চেষ্টা করুন হাসিমুখে কথা বলতে। মুখখানা সবসময় হাসি হাসি থাকলে তা আপনার চেহারাকে শুদ্ধ একটা রূপ দেবে। আপনার হাসিমুখখানাই আপনাকে অন্যের কাছে প্রিয় করে তুলবে। মানুষকে ভালোবাসুনঃ মানুষকে ভালোবাসুন। ভালোবাসতে কোনরকম কষ্ট নেই, শুধু দরকার সুন্দর একটি মনের। মানুষকে ভালোবাসলে আপনিও মানসিকভাবে প্রশান্তিতে থাকবেন। শুধু মানুষকে নয়, পশু-পাখি, সবকিছুকেই ভালোবাসুন। ভালোবাসলেই কেবল ভালোবাসা পাবেন। অন্যকে সম্মান দিনঃ মানুষকে সম্মান দিন সবসময়। অন্যকে সম্মান না দিলে তারাও আপনাকে সম্মান দেবে না। মানুষ- সে যে পেশারই হোক না কেন, সম্মান দিন। তখন দেখবেন শ্রদ্ধা, সম্মান, ভালোবাসায় ভরে উঠবে আপনার চারপাশ। ধৈর্য্যগুণে গুণান্বিত হোন-দৈনন্দিন চলার পথে সবাই যে,আপনার রূচিমতো আচরণ করবে তা নয়,কিংবা সবাই যে আপনার করা উপকারে কৃতজ্ঞতা দেখাবে তাও নয়,কিন্তু আপনাকে কখনো ধৈর্য্য না হারাতে হবে৷এবং ধৈর্যের সহিত তা মোকাবিলা করতে হবে৷ তবে'ই আপনি সবার প্রিয় হয়ে উঠতে পারবেন৷  সমালোচনা সহ্য করার অভ্যাস তৈরী করুনঃভালো কাজের শুধু প্রশংসাই থাকবে, সমালোচনা থাকবে না- তা তো নয়। বরং ভালো কাজের সমালোচনা আরো বেশি হয়। তাই ভালো ভালো কাজ করুন এবং সমালোচনা সহ্য করতে শিখুন। একটা পর্যায়ে মানুষ আপনাকে ঠিকই বুঝতে পারবে। পর-উপকারী হউনঃঅন্যের উপকার করুন। এমন কোন কাজ করবেন না যাতে আরেকজনের ক্ষতি হয়। কেউ সাহায্যের জন্য প্রত্যাশা করলে আপনিও হাত বাড়িয়ে দিন। সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন। প্রিয় হয়ে উঠবেন। কৃতজ্ঞ থাকুনঃ-অন্যের প্রতি কৃতজ্ঞ থাকুন। কেউ আপনার উপকার করুক বা না করুক, কখনো কারো অপকার করতে যাবেন  না। কেউ আপনার জন্য একটা ভালো কাজ করলে সবার কাছে তা ছড়িয়ে দিন। আর আপনি কারো জন্য ভালো কাজ করলে তা বলে বেড়ানোর দরকার নেই, মানুষই তা ছড়িয়ে দেবে। আশা করি, উপরের টিপস গুলো আজ থেকে অনুসরণ করবেন। মনে রাখবেন, অন্যের কাছে প্রিয় মানুষ হওয়ার মত গৌরব অন্য কোন কিছুতেই নেই।

2667 views

Related Questions