1 Answers

বাড়িটিকটিকিমুক্ত চান সবাই। কিন্তু সহজে এদের বাড়ি থেকে সরানো যায় না। কিছু দামী রাসায়নিকে অল্প কিছুক্ষণের জন্য এই প্রাণী ঘরছাড়া হলেও আবার তা ফিরে আসতেও সময় নেয় না। আবার সে সব রাসায়নিক স্প্রে করা শরীরের জন্যও ভাল নয়। বাড়িতে শিশুরা থাকলে তো এই সব রাসায়নিক নিয়ে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। তাই রাসায়নিক স্প্রে বাদ দিয়ে যদি ঘরোয়া কিছু উপায়ে দীর্ঘ দিন এই সমস্যা থেকে মুক্ত থাকা যায় ত সে সব ঘরোয়া উপায়গুলো হল: ১. টিকটিকির উৎপাত যেখানে বেশি, সেখানে ছড়িয়ে রাখুন ডিমের খোলা। এই গন্ধে অল্প সময়েই টিকটিকি মুক্ত হবে জায়গাটি। ২. জানালার কোণে বা ভেন্টিলেটরে রেখে দিন রসুনের কোয়া। রসুনের কোয়ায় গন্ধে বাড়ি টিকটিকি মুক্ত হবে সহজেই। ৩. পেঁয়াজের মধ্যে থাকা সালফারের গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। তাই টিকটিকির চলাচলের পথে বা জানালার কোণে কয়েক টুকরা পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিলে সহজেই জব্দ হবে টিকটিকি। ৪. গোলমরিচ বা শুকনো মরিচের গুঁড়ার গন্ধ টিকিটির মস্তিষ্ককে অবশ করে দেয়। শরীরের অস্বস্তি এড়াতে এই গন্ধ থেকে দূরে থাকে টিকটিকি। তাই গোলমরিচের গুঁড়া বা মরিচের গুঁড়া পানিতে মিশিয়ে টিকটিকি উপদ্রুত এলাকায় স্প্রে করলে ঘরে টিকটিকি আসে না। তবে বাড়িতে শিশু থাকলে এই উপায় অবলম্বনে বাড়তি সতর্কতা নিন। কোনওভাবেই এই স্প্রে যেন তাদের নাগালের মধ্যে না যায়। ৫. তামাকের কড়া গন্ধ টিকটিকি সহ্য করতে পারে না। কিছুটা কফি পাউডারের সঙ্গে তামাকের গুঁড়া মিশিয়ে ছোট ছোট গুলি আকারের বল তৈরি করে নিন। তার পর সেগুলো টিকটিকির চলাচলের পথে রেখে দিন। এতে সহজেই সরবে টিকটিকি।

2739 views Answered

Related Questions

Next steps