মানত ভংগ করব কিভাবে?

আমি একটা মানত করেছিলাম কে উমুক কাজের জন্য আমি মসজিদে ২টা কুরান দিব।এখন কারন বশত আমি তা করব না । এখন আমি কি কারন ছাড়া কুরান দিয়া দিব? না অন্য কোনো ব্যাবস্থা আছে?
2697 views

2 Answers

আপনি যেহেতু মানত করেছিলেন। কোন একটি কাজের জন্য আপনি মসজিদে ২ খানা কোরআন মাজীদ দান করবেন। এতে আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করা।তাই আপনার উচিৎ মানতটি পূরণ করা।কেননা এটি একটি উত্তম কাজ।আর যদি আপনি তা দান করতে অক্ষম হন তাহলে আল্লাহর নিকট খালিছ নিয়তে তওবা করে নিবেন।

2697 views Answered

নেক কাজে মান্নত পূরা করা ওয়াজিব। যেহেতু মসজিদে দুইটা কুরআন দিতে চাইছেন সেটা ভাল কাজের জন্য তাই দিয়ে দিবেন। আল্লাহ তাআলা এরশাদ করেছেন, যারা মানত পূরণ করে আর সেই দিনকে ভয় করে যার অনিষ্ট হবে সুদূরপ্রসারী। (ইনসানঃ ৭) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি আল্লাহর আনুগত্য করার মানত করে সে যেন তা পূর্ণ করে, আর কেউ যদি নাফরমানির মানত করে সে যেন নাফরমানি না করে। (বুখারীঃ ৬৭০০) আল্লাহ তাআলা শরীয়তের মাধ্যমে যেসব কাজ করা ওয়াজিব করে দিয়েছেন এবং নিজেরা যা নযরের মাধ্যমে ওয়াজিব করে নেয় সবকিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই সম্পাদন করে। এ থেকে বুঝা যায়, মানত পূরণ করা ওয়াজিব, যদি সেটা ভাল কাজের জন্য হয়। আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য প্রকাশার্থে মানত করবে সে যেন তার আনুগত্য প্রকাশ করে (অর্থাৎ মানত পূর্ণ করে) আর যে ব্যক্তি মানত করে আল্লাহর অবাধ্য কাজে সে যেন মানত পূর্ণ করে আল্লাহর অবাধ্য না হয়। (সহীহ বুখারীঃ ৬৬৯৬) মানত পূরা না করলে গুনাহ হবে। মানত পূরা করা একটি ইবাদত। আল্লাহ তাআলা এরশাদ করেছেন, তারা যেন তাদের মান্নত সমূহ পূরণ করে। (সূরা আল হজ, আয়াত ২৯) ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেছেন, যে ব্যক্তি এমন মানত করল যা পূর্ণ করার সামর্থ্য তার নেই, সে কসমের কাফফারা আদায় করবে। কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে মানত করে তখন তা পূর্ণ করতেই হয়। কিন্তু যদি পূর্ণ করতে অক্ষম হয়ে যায় তাহলে কসম ভঙ্গের কাফফারা আদায় করবে। জনাব! কসম ভাঙ্গার কাফফারা ব্যয় বহুল তাই দুইটা কুরআন-ই দিয়ে দিবেন।

2697 views Answered

Related Questions

Next steps