কোর্ট ম্যারেজের পরে ফ্যামেলীকে রাজি করাবো কিভাবে?
আমি ও আমার গার্লফ্রেন্ড (বর্তমানে আমার স্ত্রী) একে অন্যকে অনেক ভালোবাসি। আমাদের সন্দেহ হচ্ছিল যে, আমার স্ত্রীর ফ্যামেলী আমাদের বিয়ে দিতে রাজি হবেন না। তাই আমরা গোপনে কাজি অফিসে বিয়ে রেজিস্টি করে রেখেছি প্রায় 5-6 দিন হলো। আমরা শুধু রেজিস্ট্রি করে রেখেছি, যেহেতু আমরা দুইজন এক সাথে বসবাস করছি না তাই আমরা কোনো মৌলভী দিয়ে বিয়ে পড়িয়ে নেই নি। বিয়ে পড়িয়ে নেওয়ার আর একটা কারণ হলো, আমার স্ত্রীর ফ্যামেলী কে আমাদের সম্পর্কের কথা বলে যদি রাজি করাতে পারি তাহলে তারা বিয়ের ব্যবস্থা করবেন আর সেই বিয়ের আসরে আমাদের বিয়ে দেবেন। এতে করে তাদের সামাজিক সম্মান টা অটুট থাকবে। কারণ আমাদের সমাজে তো ছেলে মেয়ে নিজে নিজে বিয়ে করা ভালো চোখে দেখা হয় না।
1 Answers
এ পর্যন্ত যা করেছেন ঠিক আছে। আপনার চিন্তাধারার প্রতি বিশেষ সম্মান জ্ঞাপন করছি। আপনি প্রথমে আপনার পরিবারের এমন কাউকে বিষয়টা জানানোর চেষ্টা করুন যে কিনা আপনাকে সবচেয়ে ভালো বুঝে। হতে পারে আপনার আম্মা। আপনার আম্মা যে সময়টা ফ্রি থাকেন বা অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি হাস্যোজ্জল থাকেন সে সময়টাতে গিয়ে মনে সাহস নিয়ে আপনার রিলেশনের বিষয়টি গুছিয়ে জানিয়ে দিন। এটাও বলবেন কেন আপনি মেয়েটাকে ভালোবাসেন এবং বিয়ে করতে চান। যদি রাজি হয়ে যায় এরপর বাকিটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy