টাকা ফেরত পাবার আবেদন পত্র কিভাবে লিখব?

আমি পলিটেকনিকে পড়ি।আমার ফরমফিলাপ উপস্থিতি না থাকার কারনে বাতিল করা হয়ে ছিল।আমি ৬ষ্ঠ সেমি:।আমাদের টাকা রশিদ এর মাধ্যমে জমা দেওয়া লাগে।  তাও আমি টাকা জমা দিয়েছি।এখন আর ফরম ফিলাপ হয়নি।আমার টাকা ফেরত নিতে গেছিলাম।ক্যাশিয়ার স্যার বলে তোমার ফরম আটকানো হয়েছে তাও তুমি টাকা জমা দিছ কেন? সেটা তো ব্যাংক ড্রাফট হয়ে গেছে।আমি মনে করছি আমার মনে হয় ফরম ফিলাপ হয়েছে।রেজিস্টার স্যার এর কাছে যেয়ে শুনি তোমার নাম লিস্টে নেই,সো তোমার ফরম ফিলাপ হয় নি।আমি ৩০৯৫ টাকা দিয়েছিলাম।এখন স্যারে বলছে ৩ ভাগের ১ ভাগ ফেরত পেতে পারো,দরখাস্ত লিখে অধ্যক্ষ এর সাক্ষর এনে আমাকে দাও তবেই ১ ভাগ ফেরত পাবে।এখন দরখাস্তটা কিভাবে লিখব??আর পুরো টাকাট কি ফেরত পাবো?আমার ফরম ফিলাপ হয় নি?তবে পুরো টাকা পাবো না কেন?
10986 views

1 Answers

তারিখঃ ---------


মাননীয়

অধ্যক্ষ

------------কলেজ

-----------।


বিষয়ঃ ফরম ফিলআপের  টাকা ফেরৎ প্রদানের জন্য আবেদন  ।


মহোদয়,

সবিনয় নিবেদন এই যে, কলেজের নিয়মিত ছাত্র । আমি অত্র কলেজের ------ষষ্ঠ সেমিষ্টারের একজন পরীক্ষার্থী । আমি ফরম ফিলাপের জন্য -----তারিখে ৩০৯৫ টাকা ব্যাংক ড্রাফট করি । ব্যাংকের নাম ------, ব্যাংক ড্রাফট নম্বর-------, তারিখ-----। কিন্তু পরবর্তিতে রেজিস্টার স্যার এর কাছ থেকে জানতে পারি ফরম ফিলআপের লিস্টে আমার নাম নেই । যেহেতু আমি ফরমফিলাপের সময় উপস্থিত ছিলাম না ।  আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ । ফরম ফিলাপ না হবার কারণে ব্যাংক ড্রাফটের সম্পূর্ণ টাকা ফেরৎ প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি ।


অতএব মহোদয়ের সমীপে বিনীত আবেদন, আমার  ফরম ফিলআপের ব্যাংক ড্রাফটের মাধ্যমে জমাক্রিত টাকা ফেরৎ প্রদান করে বাধিত করবেন ।


বিনীত-


আপনার একান্ত অনুগত ছাত্র


নামঃ 

শ্রেণিঃ

রোল নম্বরঃ

------------কলেজ ।


10986 views Answered

Related Questions

Next steps