ইউনিভার্সিটি তে "গুচ্ছ পদ্ধতি" তে কিভাবে পরীক্ষা হবে?
1 Answers
গুচ্ছ বা সমন্বিত পদ্ধতির পরীক্ষায় মূলত একই প্রশ্নপত্রে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা নেয়া হয়ে থাকে।যেমন- সিলেটে অবস্থিত কোন একটি বিশ্ববিদ্যালয়ে সারাদেশ থেকে শিক্ষার্থীরা পড়তে আসেন, যার অর্থ সারাদেশ থেকে ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষা দিতে সিলেটে আসতে হয়। কিন্তু সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কষ্ট অনেক কমে যাবে। কারণ, তখন সেই উত্তরবঙ্গের বা দক্ষিণবঙ্গের ভর্তিচ্ছু ছাত্রছাত্রীদের আর কষ্ট করে সিলেটে যেতে হবে না।তাঁরা তাঁদের কাছাকাছি রাজশাহী বা যশোর ক্যাম্পাসেই পরীক্ষা দিতে পারবে। ঠিক একইভাবে সিলেট এলাকার কোন ভর্তিচ্ছু ছাত্রছাত্রী যদি যশোরে অবস্থিত কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাঁকে তখন আর কষ্ট করে যশোর যেতে হবে না, তিনি সিলেটে বসেই ভর্তি পরীক্ষা দিতে পারবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy