কিভাবে নিজেকে গুরুত্ব দিতে পারি মানষিক সমস্যায় ভুগছি?
আমি ছোট বেলা থেকেই প্রতিটি ক্ষেত্রেই মা বাবার মতামত নিয়ে চলছি। চলাফেরা, আচার ব্যবহার, কাপড় চোপড় কেনা, লেখা পড়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই মা বাবা কে গুরুত্ব দিতে দিতে এখন যে কোন ক্ষেত্রে নিজের মতামত দিতে ইচ্ছে করে না। এটি যেন একটি অভ্যেস হয়ে গেছে। এখন মা বাবা না শুধু প্রতিটি ক্ষেত্রে প্রতিবাদ করতে জানিনা আমার নিজেকে অন্যের হাতের পুতুল বানিয়ে রাখতে ভালো লাগে। বন্ধু বান্ধব, কর্ম ক্ষেত্রে ও প্রতিবাদ করতে মনে চায় না কেউ হ্যা বললে আমি ও সাথে হ্যা, আর না বললে আমি ও সাথে না ই বলি। এতে করে আমার জীবনে থেকে আমি নিজেও একটা মানুষ আমার নিজের ও তো ইচ্ছে, পছন্দ, চাহিদা আছে এই মনমানষিকতাটা জিনিসটা হারিয়ে গেছে। তার প্রধান কারন ছিল মা বাবার করা শাসন। আর মা বাবার অতি বাধ্যকতা। এখন তো আর আমি শিশু নই। এখন আমি আমার এই অন্যের হাতের পুতুল হওয়া থেকে কিভাবে বের হতে পারি। এর কোন সমাধান আছে। তা না হলে আমার জীবন ধ্বংস।
1 Answers
প্রতি রাতে ভাবতে শুরু করুন নিজের মত করে। খুব বেশি আগ্রহ না আসলেও। জোর করে ভাবুন এটা করবেন, সেটা করবেন এমন। তারপর দিনে কোন কোন কাজ করবেন সেটার একটা রুটিন তৈরি করুন। রোজ এভাবে নিজে ভেবে রুটিন বানিয়ে নিজে নতুন নতুন কিছু এ্যাড করে সেই কাজগুলি করতে থাকুন। অন্যের কথায় গুরুত্ব কম দিন। আগেই ডিসাইড করে রাখুন কোন ড্রেস টা পড়বেন। ঘুরতে যান শপিং মলে আর ভাবুন কোন ড্রেস টা আপনার ভাল লাগে। আন্দাজ করে একটা ড্রেস চুজ করে অন্তত কিনে ফেলুন। কারো স্বিদ্ধান্ত নেওয়ার আগে সেখানে নিজে ভেবে নিজের থেকে কোন স্বিদ্ধান্ত এ্যাপ্লাই করুন। সবার টা বাদ আপনার টাই ঠিক এমন এ্যাটিচিউড দেখান। জোর করে হলেও এভাবে কিছুদিন চলতে থাকুন। ২সপ্তাহ এর মধ্যেই নিজের পরিবর্তন লক্ষ করুন। তবে অবশ্যই রুটিনে নামাজ রাখবেন। ইনশাআল্লাহ চেইঞ্জ হয়ে যাবেন। তবে কাছের মানুষগুলিকে গুরুত্ব দেওয়া ভুলে যাবেন না সেটা অন্যায়। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy