জীবনটা নিয়ে খুব হতাশায় ভুগছি সবসময় শুধু মরে যাওয়ার চিন্তা মাথায় আছে আমি এখন কিভাবে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারি?
6 Answers
তো ভাই আপনাকে এখন একটা চাকরি খুজতে হবে ।আপনি গার্মমেস্ট এ জেতে পারেন ।মন দিয়ে কাজ করলে সেখানেও ভালো বেতন পেতে পারেন
আপনি ডিপ্রেশনে ভুগছেন। আপনার জন্য বেস্ট হবে ইউটিউবের মোটিভেশনাল ভিডিও গুলো দেখা। আপনি হিন্দি বুঝে থাকলে আমি Sandeep Maheswari এর ইউটিউব চ্যানেলের পুরাতন ভিডিওগুলো (শেষ থেকে) দেখতে অনুরোধ করব। এছাড়া আপনি বই পড়তে পারেন তাহলে এসব চিন্তা আসবে না। কষ্ট হলেও আপনার যেকোনো একটা পছন্দের বই শেষ করে ফেলুন। পরিবারের যারা আপনার সাথে এই স্টেজে কন্ট্যাক্ট করতে চাচ্ছে বা কমিউনিকেট করতে চাচ্ছে, কিন্তু আপনি তাদের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছেন - এটা করবেন না। তাদের সাথে কথা বলুন। গল্পগুজব করুন। দেখবেন আপনি বুঝতে পারবেন। Because, Life is so precious!
আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। একজন আলেমকে আপনার সমস্যার কথাটি বলুন, তিনি ভালো সমাধান দিবেন।
ভাই আল্লাহ তায়ালা মানুষকে ধনী গরীব করে পরীক্ষা নেয় । আর এই পরীক্ষায় ভেঙ্গে পড়লে চলবে না,এটা জয় করতে পারলেই জান্নাতি হবেন । নিজের জীবনকে তুচ্ছ না করে আল্লাহের উপর ভরসা রাখুন
আপনার হতাশার হওয়ার কারণ টাকা নয় বরং আল্লাহ তাআলার উপর অনাস্থাশীলতা। আপনার উচিত সব কাজেই আল্লাহের উপর ভরশা রাখা। আপনার কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আল্লাহ থেকে কে ভালো জানে। সকল কাজে আল্লাহকে ভরশা করুন হতাশা দেখবেন কেটে যাবে। কারণ বিপদে ফেলান ও তিনি উদ্ধার করেনও তিনি। তাই জীবন নিয়ে খামখা দুঃচিন্তা করার দরকার দেখিনা। আল্লাহের নামে সামনে এগিয়ে যাবার চেষ্টা করুন। দেখবেন কোন বিপদই টিকবে না।
জীবনে চাওয়া পাওয়ার হিসাব যত কম করবেন জীবন তত আনন্দময় হয়ে উঠবে। আপনি বলেছেন আপনার একটাই সমস্যা টাকা পয়সার অভাব। আচ্ছা আপনার যা আছে সেটা নিয়ে কি সন্তুষ্ট থাকা যায় না। মনে করেন আপনার কোন টাকা পয়াসা নাই কোন রকম দিন চলে।এখন আপনি টাকা পয়সার মালিক হতে চান।তাহলে তো আপনাকে পরিশ্রম করতে হবে অনেক। তাজমহল কিন্ত এক দিনে গড়ে উঠে নাই।তাই যদি নিজের ভাগ্য বদলাতে চান তাহলে পরিশ্রম করুন কাজ করুন কোন কাজ কে ছোট ভাববেন না। আপনি কাজ কে সম্মান করুন আপনার কাজ এক দিব আপবাকে সম্মান এনে দিবে। আল্লাহ্ কে ডাকুন। আল্লাহ্ বলেছেন তুমি আমার রহমত থেকে নৈরাশ হওয়া না। এবং আরো বলেছেন দোয়া ছাড়া কোন মানুষ এর ভাগ্য পরিবর্তন হয় না।তাহলে কি বুঝালাম আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহতালার কাছে দোয়া করতে হবে। মহানবী (সাঃ) বলেছেনঃ ধৈর্য এমন একটি কাজ যার সারা শরীর কাটা যুক্ত কিন্ত ফল অত্যান্ত মজাদার। মৃত্যু কোন জিনিশ এর সমাধান হতে পারে না তাই এই চিন্তা বাদ দিয়ে আল্লাহ্ কে ডাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy