নাকের এই সমস্যা থেকে আমি কিভাবে পরিত্রাণ পেতে পারি?

আমার বয়স যখন ১৩ তখন থেকে আমার নাক সবসময় জাম থাকত।নাকের ড্রপ (রাইনোজল) ব্যবহার করার পর নাক খুলত। দিনে ৩-৪ বার ড্রপ দিতে হত। সেই সাথে আমার প্রধান যে সমস্যাটি হয় তা হচ্ছে মাথাব্যথা।প্রতিদিন মাথা ব্যথা করত। ১৭ বছর বয়সে আমি একজন নাক,কান,গলার ডাক্তার দেখাই।তিনি বললেন আমার নাকে পলিপ আছে।এই পলিপ অপারেশন করে কাটতে হবে।কিন্তু তিনি বললেন এই বয়সে অপারেশন না করাই ভালো।তাই তিনি আমাকে প্রথমে ঔষধ দিলেন এবং বললেন এই ঔষধগুলো খেলে পলিপ মিশে যেতে পারে। কিন্তু ঔষধ খাওয়ার পরও পলিপ কমল না।না কমায় তিনি আমার নাকের ভিতরের অতিরিক্ত মাংস কাটলেন।তবে ডাক্তার বলেছিলেন এটা কোন বড় অপারেশন নয়।আমি কেবল অতিরিক্ত মাংস কাটছি। তারপর আমার এক বছর নাক জাম হয় নাই।কিন্তু মাথাব্যথা ছিল।এক বছর পর পুনরায় আগের মত নাক জাম হয়ে যায়।জাম খুলতে ড্রপ দিতে হয়।সাথে মাথাব্যথা ত আছে। এখন আমার বয়স ২২।এখনো আমার এই সমস্যাটি চলমান। আমার এক পরিচিত একজনের একই সমস্যা ছিল।তিনি এক কবিরাজ ডাক্তারের কাছে যান।কবিরাজ উনার নাকে সামান্য এসিড দেয়(মেসের কাঠি দিয়ে)। এতে উনার পলিপ আর নেই এবং তিনি আজ ৭বছর ধরে সুস্থ আছেন। এখন আমি জানতে চাই আমারো কি এটা করা ঠিক হবে?
2863 views

1 Answers

এসিড ব্যাবহার না করাই ভালো ¤ বিষেষগ্গ ডাক্তারের পরামর্শ অনুযায়ি কাজ করুন ¤ হোমিও ডাক্তারে সাথে যোগাযোগ করুন ¤ হোমিও ওষধ অনেক কার্যকর

2863 views Answered

Related Questions

Next steps