আমি একটা মেয়েকে খুব ভালবাসি,তো তাকে আমার মনের কথাটা কিভাবে জানালে ভালো হবে।।।বি.দ্র:সেই মেয়েটি আমাকে ভালোভাবে চেনে না?
6 Answers
যেহেতু সে আপনাকে চেনে না। অতএব, তার সাথে প্রথমে আলাপ করবেন। আলাপ করার পর কিছুদিন গেলে সে দেখবেন আপনার সাথে মিশে গেছে। ছোট খাটো কথায় তাকে হাসান যেমন কৌতুক করে হাসাতে পারেন। এরপর দিন কয়েক গেলে তাকে আপনি মানে তার মন মানসিকতা বুঝে তাকে প্রস্তাব দিতে পারেন।
প্রথমে তাকে আপনার পরিচয় দিতে হবে। তারপর তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তার ভাল মন্দের খোজ খবর নিতে হবে। তার সাথে ভাল ব্যবহার করতে হবে। আপনাকে প্রমান করতে হবে আপনি ভাল ছেলে। তারপর ভালো সময় দেখে কিছু উপহার দিয়ে আপনার ভালবাসার কথা তাকে বলতে হবে।
আপনি মেয়েটির সাথে আগে পরিচিত হবার চেষ্টা করুন। তারপর তাকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন। তাকে বিভিন্ন সাপ্রাইজ দিয়ে তাকে অবাক করে দিন। এভাবে একসময় মেয়েটিও হেলে পড়বে আপনার প্রেমে। এভাবে কিছুদিন পর কোনো এক মিষ্টি বিকেলে হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে তাকে বলুন, 'তোমাকে ছাড়া আমার জীবনটা আসলেই চলে না। তোমাকে আমার খুব প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি।' তারপর নাহয় শুরু হয়ে যাক এক নতুন জীবন...
আপনি মেয়েটির সাথে আগে পরিচিত হয়ে উঠার চেষ্টা করুন। মাঝে মাঝে তার সাথে কথা বলুন। বিভিন্ন উপায়ে তার সাথে কথা বলার চেষ্টা করুন। তার আশেপাশে সবসময় থাকার চেষ্টা করুন যাতে সে আপনাকে ভালো করে চিনে। তারপর তার সাথে ভালো করে বন্ধুত্ব করুন। আশাকরি এভাবে একসময় মেয়েটি আপনার প্রেমে পড়তে পারে। এই ভাবে কোনো এক সময় সুযোগ বুঝে তাকে বলুন। তুমাকে আমার খুব প্রয়োজন। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি। আশাকরি এই ভাবে আপনাদের সম্পর্ক শুরু হবে।
আপনি প্রথমে তার সাথে পরিচয় হন এবং তার পরিচয় নিয়ে নাও।তাকে খুব কাছে আনার চেষ্টা করুন।ভালো মন্দ খোঁজ খবর নিতে হবে।তার সাথে ভালো ব্যবহার করুন।তার দিকে খেয়াল রাখুন।একদিন আপনি তাকে ভালোবাসা কথা বলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy