আমি অনেক গুনাহগারী, আমার গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করবো কিভাবে?

আসসালামু আলাইকুম।    

প্রিয় জনাব/জনাবা  

আমার নাম আল মামুন। আমি একজন মুসলিম। আমি জীবনে অনেক গুনাহ করেছি যেমনঃ

১. আমি অনেক যিনা করেছি। 

২. আমি আনেক দুকান থেকে পণ্য কিনতে গিয়ে কিছু পণ্যের টাকা না দিয়ে লুকিয়ে নিয়ে এসেছি।

৩. আমি আমার পরিবারের বাজার খরচের টাকা চুরি করেছি।

৪. আমি আমার এক বন্ধু কাছে টাকা আত্মসাৎ করেছি।

৫. আমার পরিবারের ও টাকা চুরি করেছি। 

৬. অনেক মিথ্যা কথা বলেছি ।

বর্তমানে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, গরিব কে সহযোগিতা করি, সত্য কথা বলি। 

তাহলে কি আমার গুনাহ মাফ হয়ে যাবে।


দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দেন আমি খুবই অসহায়

আবস্থাতে আছি।    

2708 views

2 Answers

যিনা এবং চুরি দুটোই হল মারাত্মক কবিরা গোনাহ। আর কবিরা গোনাহ থেকে ক্ষমা পেতে হলে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে। তাওবা করার জন্য কয়েকটি বিষয় আবশ্যক।

১. যে গোনাহ করেছেন, সেটার ওপর লজ্জিত ও অনুতপ্ত হওয়া।

২. আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। বেশি বেশি ইস্তেগফার করা।

৩. ভবিষ্যতে গোনাহ না করার অঙ্গীকার করা এবং এই অঙ্গীকারের ওপর অটল থাকা।

৪. কোনো বান্দার হক থাকলে তার কাছ থেকেও ক্ষমা চেয়ে নেওয়া।

তাই যার সঙ্গে যিনা করেছেন, এবং যাদের টাকা চুরি এবং আত্মসাৎ করেছেন  তাদের কাছেও ক্ষমা চাইতে হবে। এখন আপনি ঠিকমতো নামাজ পড়ুন, ইবাদত বন্দেগি করুন। আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চান। আল্লাহর কাছে ভবিষ্যতে গোনাহ না করার অঙ্গীকার করুন। যার সঙ্গে যিনা করেছেন, তার কাছেও ক্ষমা চেয়ে নিন। তাহলে আশা করা যায়, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন।

2708 views Answered

বর্তমানে আপনি উক্ত কর্মকান্ড থেকে বিরত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন, গরিব কে সহযোগিতা করছেন এবং সত্য কথা বলতেছেন এক্ষেত্রে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এছাড়া নামাজ অশ্লীল এবং খারাপ কাজ হতে বিরত রাখে। তবে পাপ সম্পূর্ণরূপে বর্জন করে তওবা করতে হবে। জনাব! উলামা সম্প্রদায়ের উক্তি এই যে, প্রত্যেক পাপ থেকে তওবা করা ওয়াজিব তথা অবশ্য-কর্তব্য। তওবা কবুলের জন্য তিনটি শর্ত রয়েছে। ১। পাপ সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। ২। পাপে লিপ্ত হওয়ার জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে। ৩। ঐ পাপ আগামীতে দ্বিতীয়বার না করার দৃঢ় সঙ্কল্প করতে হবে। সুতরাং যদি এর মধ্যে একটি শর্তও লুপ্ত হয়, তাহলে সেই তওবা বিশুদ্ধ হবে না। পক্ষান্তরে যদি সেই পাপ মানুষের অধিকার সম্পর্কিত হয়, তাহলে তা গ্রহণীয় হওয়ার জন্য চারটি শর্ত আছে। উপরোক্ত তিনটি এবং চতুর্থ শর্ত হল, হকদারদের হক ফিরিয়ে দিতে হবে। যদি অবৈধ পন্থায় কারো মাল বা অন্য কিছু নিয়ে থাকে, তাহলে তা ফিরিয়ে দিতে হবে।

2708 views Answered

Related Questions

Next steps