ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ত্বকের দাগ দূর করা যায়?
3 Answers
ঘরোয়া কিছু উপায়ে অবলম্বন করতে পারলে মুখের এই বিচ্ছিরি দাগগুলো দূর করা সম্ভব। এই উপায়গুলো উল্লেখ করা হলো- আলু মুখের কালো দাগ সরাতে ভালো কাজ করে আলুর রস। এক্ষেত্রে আলুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। দুধ ও মধু দুধ ও মধু একসঙ্গে মিশিয়ে কালো দাগের উপর দশ মিনিট লাগিয়ে রাখুন। তারপর মুখ পানি দিয়ে ধুয়ে নিন। টানা কয়েকদিনের ব্যবহারে আপনার মুখের দাগ উধাও হয়ে যাবে। অ্যালোভেরা অ্যালোভেরা জেল বা রস, মুখের দাগের উপর আলতো হাতে মালিশ করে নিন। প্রত্যেকদিন এর ব্যবহারে আপনার মুখের দাগ মুছে গিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে। এক্ষেত্রে অ্যালোভেরা থেকে রস বের করে নিন। এর রস লাগানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর রস মুখে দিয়ে মাসাজ করুন। এছাড়া অ্যালোভেরা জেল দিয়ে মাস্ক বানিয়েও ব্যবহার করতে পারেন। শসা ও টমেটো শসা ও টমেটো মুখের উজ্জ্বলতা ও আর্দ্রতা বজায় রাখতে দুটোই কার্যকরী। কয়েকটি শসার টুকরো নিয়ে একটা পেস্ট তৈরি করে নিন, তাতে সামান্য মধু ভালো করে মিশিয়ে মুখে লাগান। টমেটো কেটে মুখে আলতোভাবে ঘষতে থাকুন। তারপর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পাকা পেঁপে পাকা পেঁপে কালো দাগ দূর করতে ভালই সাহায্য করে। এক্ষেত্রে পাকা পেঁপের পেস্ট মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। সামান্য লেবুর রস মিশিয়েও তা ব্যবহার করতে পারেন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। লেবু কালো দাগ তুলতে লেবু খুবই কার্যকরী। ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও কালো দাগ দূর করে। দাগের উপর কিছুক্ষণ লেবুর রস ঘষতে থাকুন, শুকিয়ে এলে পানি দিয়ে ধুয়ে নিন।
আসুন জেনে নিই ত্বকের দাগ দূর করার কিছু খুব সহজ উপায়-
১। লেবুর ফেইস প্যাক
যা লাগবে- অর্ধেকটা লেবুর রস, ১ টেবিল চামচ মধু
লেবু রস এবং মধু মিশিয়ে নিন। এটি আপনার মুখে ভাল করে লাগান। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর হালকা গরম পানি দিয়ে প্রথমে মুখ ধুয়ে ফেলুন এরপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধোন। মুখ মুছে কোন ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
২। চন্দনের প্যাক
যা লাগবে- চন্দনের পাউডার ২ টেবিল চামচ, লেবুর রস ৩ চাচামচ, গ্লিসারিন ১ চা চামচ, গোলাপ জল।
চন্দনের গুঁড়া, লেবুর রস, গ্লিসারিন এবং গোলাপ জল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। মুখে ভাল করে লাগান , বিশেষ কএ কালো দাগের ওপর লাগান। কিছু সময় অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার এই প্যাক ব্যবহার করুন।
৩। পেঁয়াজের প্যাক
অনেক দিন পুরানো হয়ে যাওয়া কালো দাগ দূর করতে এই প্যাক ভাল কাজ করে থাকে। পেঁয়াজ এবং আদা পেষ্ট করে নিন। এই পেস্টটি আপনার কালো দাগের ওপর ব্যবহার করুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এরপর ভাল কোন ময়েশ্চারাইজার লাগান।
৪। দুধ মধুর ফেইস প্যাক
যা লাগবে- ৩ টেবিল চামচ কাঁচা দুধ, ২ টেবিল চামচ মধু
কাঁচা দুধ এবং মধু মিশিয়ে নিন। তারপর এটি মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দুধ ত্বকের রং উজ্জ্বল করে আর মধু ত্বক ময়েশ্চারাইজ করে থাকে। এই প্যাক প্রতিদিন ব্যবহারে কালো দাগ দূর করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলও করে থাকে।
৫। অ্যালোভেরা ফেইস প্যাক
অ্যালোভেরা সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন। অথবা অন্য কোনকিছুর সাথে প্যাক করেও ব্যবহার করতে পারেন। একটি অ্যালোভেরা পাতা কেটে শাঁস বের করে নিন। শাঁসের সাথে গোলাপ জল মিশিয়ে পেষ্ট তৈরি করুন। প্যাকটি মুখে ভাল করে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। পানি দিয়ে ধোয়ার আগে ২/ ৩ মিনিট ম্যাসাজ করে নিন। আর দেখুন এক নিমিষে দাগ হয়ে গেছে গায়েব।
তথ্যসূত্র: এখানে দেখুন৷
আপনি নিচের কয়েকটি ফেসপ্যাকটির মাধ্যমে মুখের দাগ দূর করতে পারেন। 1. কাঁচা হলুদ বাটা, চন্দন গুঁড়া, লেবুর রস মিশিয়ে একটি মাস্ক বানিয়ে মুখে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। 2. হলুদ তৈলাক্ত ত্বকের জন্য অনেক ভালো এবং ত্বকের দাগ দূর করে। লোমকূপের তেল কমাতে হলুদ অনেক ভালো কাজ করে। তাছাড়া চন্দন গুঁড়া এস্ট্রিঞ্জেন্ট এর কাজ করে এবং কমলার রস ত্বকের দাগ দূর করে, ত্বক কে পরিষ্কার গুঁড়া, ১ চামচ চন্দন গুঁড়া এবং ৪/৫ চামচ কমলার রস মিশিয়ে মাস্ক তৈরি করে মুখে লাগান। 3. যদি আপনার ত্বক শুষ্ক থাকে, ত্বক কে উজ্জ্বল এবং লাবণ্যময়ী করতে চান, তাহলে কাঁচা হলুদ বাটা সামান্য, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ২/৩ ফোঁটা লেবুর রস, একটা ডিমের সাদা বানিয়ে মুখে লাগান। নিজেই লক্ষ্য করবেন ত্বকের পজিটিভ পরিবর্তন। তাছাড়া শরীরে যেসব জায়গা শুষ্ক সেসব জায়গায়ও লাগাতে পারেন। 4. ২/৩ চিমটি হলুদ গুঁড়ার সাথে মাখন মিশিয়ে চোখের নীচে লাগিয়ে রাখুন ২০ মিনিট। পরে ঠাণ্ডা পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন। এটি চোখের নীচে বলিরেখা সহ কালো দাগও দূর করবে। আশা করি বুঝতে পেরেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy