কিভাবে শরিরের সক্ষমতা বাড়াতে পারি?

আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি,ওজন ৭২,বয়স ২৩ আমি ৪ দিন হল জিম জয়েন   করেছি। আমি এতটাই দুূর্বল একটাাও পুষ আপ চেইন আপ দিিিতে পারিনা অন্যরা  চাার পাাচ টা করে দিতে পারছে।  কিভাবে উন্নতি করতে পাাারি?
2858 views

2 Answers

আপনি দৈনিক অ্যানেরোবিক ব্যায়াম করুন। এসমস্ত ব্যায়াম শরীরের শক্তি বৃদ্ধি করে এবং মাংসপেশী ও হাড়ের সবলতা বৃদ্ধি করে ও শরীরের সক্ষমতা বাড়ায় । এছাড়া শরীরের ভারসাম্য বৃদ্ধিতেও সাহায্য করে। এধরণের ব্যায়ামের উদাহরণ হল পুশআপ, বাইসেপ কার্লস, পুলআপ ইত্যাদি। আপনি বিশেষ করে পুশআপ ব্যায়াম বেশি করার চেষ্টা করুন।

2858 views Answered

এর জন্য জিমে যাওয়ার আগেই আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে।জিমে যাওয়ার আগে আপনাকে বিভিন্ন ধরনের ব্যায়াম করে শরীর গরম করতে হবে।তা না হলে চেইন আপ বা পুশ আপ দিতে গিয়ে মাংসপেশিতে টান পড়তে পারে।নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে।আর আপনি বলছেন জিমে অন্যরা চার থেকে পাঁচটা পুশ আপ দিতে পারে।অন্যরা অবশ্যই জিমে নতুন না,কিন্তু আপনি একেবারে নতুন।তাই,অন্যদের সাথে নিজের তুলনা করবেন না।প্রথম প্রথম পুশ আপ দেওয়া কিছুটা কঠিন।বার বার চেষ্টা করুন,তাহলে আপনি সফল হবেন।

2858 views Answered

Related Questions

Next steps