HSC এর আর কয়েক মাস আছে, তেমন পড়া হয়নি, কিভাবে পড়লে ৪.৫০ এর উপরে পাবো বিজ্ঞান বিভাগ থেকে?

আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, এসএসসি তে ৪.৭৭ পেয়েছিলাম। এখন সামনে এইচএসসি পরিক্ষা তেমন পড়া হয়নি। এদিকে আব্বুর ইচ্ছা বিমানবাহিনীতে অফিসার পদে দিবে, এর জন্য এইচএসসিতেও ৪.৫০ পেতে হবে। এখন আমি কিভাবে এই কয়েকমাসে ৪.৫০ বা তার বেশী পয়েন্ট পেতে পারি। আমাকে একটা সুন্দর পড়ার রুটিন তৈরী করে দিন নিজ অভিজ্ঞতা থেকে।
2943 views

3 Answers

স্যারদের কাছ থেকে সাজেশন নিন। আগে ভাল করে পড়েন নি। এখন পড়তে হবে। আর ভাল রেসাল্ট এর জন্য ভালো করে পড়া আর মনোযোগী হতে হবে। আর আপনি কোন বোর্ডের সেটার উপর ভিত্তি করে ভাল করে প্রস্তুতি নিন।

2943 views Answered

রুটিন তৈরী করে নিয়ে যেসকল বিষয় পড়া বাকি আছে সেগুলো পড়তে পারেন। বিগত সালের বোর্ডের প্রশ্নগুলোর উত্তর খুজে সমাধানের চেষ্টা করবেন। কোন কিছু বুঝতে অসুবিধা হলে একজন ভালো গৃহ শিক্ষক রাখতে পারেন।

2943 views Answered

আপনি একটি রুটিন তৈরি করুন এবং রুটিন অনুযায়ী পড়াশুনা করুন। রুটিনে (ক্লাস টাইম ছাড়া) দৈনিক ৭-৮ ঘন্ঠা বা তার বেশি সময় পড়াশুনা রাখুন। পড়ার সময় অন্য কোন চিন্তাকে (মোবাইলে প্রতি আকর্ষন,টিভি দেখা,খেলা-ধুলা ইত্যাদি) কখনো মাথায় আনবেন না। এভাবে আপনি পরীক্ষা পর্যন্ত লেখাপড়াকে গুরুত্ব দিন।তাহলেই আপনি খুব ভাল রেজাল্ট করতে পারবেন, ইনশাআল্লাহ।

2943 views Answered

Related Questions

Next steps