প্রেমের শুরুটা কিভাবে হবে?
3 Answers
এ জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। কেননা, মেয়েদের মত পেতে হলে, মেয়েদের মন জয় করতে হয়। আপনি এবার থেকে তার সামনে যাবেন তাকে দেখবেন একটু হাসবেন, একটু তাকাবেন। তবে এটা করবেন আপনি একান্ত একা থেকে। কাউকে সঙ্গে রাখবেন না তখন। মেয়েটার যাতে মনে হয় আপনি একটি ভাল ছেলে ও তাকে কিছু বোঝাতে চাচ্ছেন। তারপর একদিন সুযোগ মত যেমনটা কেউ না থাকলে বা ঝামেলা হবে এমণ নয়। আপনি কথা বলুন, নিজের পরিচয়টা দেন ও ওনারটা নেন। যদি দেখেন আপনার সাথে কথা বলতে আগ্রহী তাহলে পরবর্তী দিনে বলবেন কোথায় গিয়েছেন কিংবা আপনি কেমন আছেন? আপনার বাসায় কে কে আছেন? আপনি কি করেন? তারপর যেখানে যেরকমভাবে তাকে দেখা হয় সেইভাবে কথা বলুন। মনে রাখবেন ভয় পেলে চলবে না কথা বলার সাহস থাকতে হবে। কয়েকদিন কথা বলার পর বন্ধুত্ব করুন। মনে রাখবেন আগে বন্ধুত্ব তারপর প্রেম। বন্ধুত্ব হবার পর আপনি তাকে মনের কথাটা খুলে বলবেন। শুভ কামণা আপনার জন্য।
সত্যি কথা বলতে কি, আপনি যেভাবেই এটা শুরু করুন না কেন তাকে বোঝানোর চেষ্টা করুন আপনি তার খেয়াল নিতে পারবেন,যত্ন নিতে পারবেন,সর্বোপরি এটাকে টিকিয়ে রাখতে তাকে বিশাষ করুন,সম্মান করুন আর মনে রাখবেন ভালোবাসা একমাত্র বিশ্বাসে টিকে থাকে।
আগে দুজনে চোখের ভাষায় কথা বলুন । তারপর আস্তে আস্তে মুখের ভাষায় এবং পরে মনের ভাষায় । যদি সম্পর্ক হয়ে যায় তবে যে কোন প্রকারের অবৈধ কাজকর্ম থেকে বিরত থেকে মন থেকে ভালবাসবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy