3 Answers
হাজার হাজার বছর ধরে রোদ-বৃষ্টি-তাপ-চাপ ইত্যাদির প্রভাবে ভূপৃষ্টের ক্ষয় হয়ে তা পরিবর্তিত হয়।
3819 views
Answered
ভূপৃষ্ঠের পরিবর্তন দুইভাবে ঘটে।
- ভূপৃষ্ঠে ধীর পরিবর্তন:অনেক সময় ধরে বাহ্যিক শক্তির দ্বারা যে পরিবর্তন ভূপৃষ্ঠে ঘটে,সেটিই হলো ধীর পরিবর্তন।নদীপ্রবাহ,বৃষ্টি,বায়ুপ্রবাহ ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটে,যা দু-চার বছরেও বোঝা যায় না।বৃষ্টির বড় বড় ফোটা ভূপৃষ্ঠের ক্ষয় করে।বায়ু প্রবল বেগে প্রবাহিত হয়েও ভূপৃষ্ঠকে ক্ষয় করে,যা ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়।এছাড়া,মানুষ ভূপৃষ্ঠের বিভিন্ন পরিবর্তন ঘটাচ্ছে যেমন রাস্তাঘাট,গৃহ,শহর নির্মাণ করার জন্য মানুষ সর্বদা ভূপৃষ্ঠকে খন্ডবিখন্ড করছে।বিভিন্ন প্রাণী গর্ত খুড়ে এ ধরনের পরিবর্তন ঘটাচ্ছে।
- ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তন:ভূপৃষ্ঠে দ্রুত পরিবর্তন ঘটলে তাকে আকস্মিক পরিবর্তন বলে।ভূমিকম্প,আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত,সুনামি ইত্যাদি ভূপৃষ্ঠের আকস্মিক পরিবর্তনের উদাহরণ।এগুলোর মাধ্যমে ভূপৃষ্ঠ হঠাৎ করে পরিবর্তিত হয়।
3819 views
Answered
ভূপৃষ্ঠের পরিবর্তন সাধারনত দুই ভাবে হয়ে থাকে। ১. বহির্জাত প্রক্রিয়া ও ২.অন্তঃজাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়াতে সাধারনত নদী, হিমবাহ,সমুদ্র তরঙ্গ আবহবিকার ক্ষয়ীভবন প্রভৃতি শক্তি কার্যকরী হয়। আর অন্তঃজাত প্রকৃয়াতে ভূ পৃষ্ঠীয় অভ্যন্তরীন শক্তি যেমন ভূমিকম্প, অগ্নুৎপাত প্রভৃতি শক্তি কার্যকরী হয়।
3819 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy