3 Answers

আসলে খাওয়ার ব্যাপারে বিভিন্ন মানুষের রুচি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে আমার মতে মসলা দিয়ে রোস্টের মতো একটু ভেজা ভেজা করে, যাকে বলে ভুনা করে খেতে ভালো লাগে।

3061 views Answered

চিংড়ি মাছ যেকোনো তরকারিতেই সামান্য দিলে তাতে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তবে আমার খাওয়া কয়েকটির নাম বলি-

  • লাউ এবং চিংড়ি মাছে ঝোল
  • মসলা দিয়ে ভুনা চিংড়ি মাছ
  • উচ্ছে ভাজি ও চিংড়ি মাছ ভাজি
  • ঢেঁড়স ভাজি ও চিংড়ি মাছ ভাজি
  • পটল ও চিংড়ি মাছের ঝোল
  • ডিম ও চিংড়ি মাছ ভুনা
  • চিংড়ি মাছের ভর্তা
এর মধ্যে আবার ভিন্ন ভিন্ন চিংড়ি লাগবে। ঝোলে কুচো অথবা বাগদা চিংড়ি দেওয়া ভালো। আবার ভুনার জন্য গলদা চিংড়ি বেশি ভালো হবে। ভর্তা যেকোনোটা দিয়েই হবে।
3061 views Answered

আমার মা চিংড়ি ভুনা ভুনা করে রান্না করে, খেতে তো ভালোই লাগে। আপনি চিংড়ি ভুনা করে রান্না করতে পারেন। আর পিয়াঁজ একটু বেশি করে দেবেন। তাতে খেতে আরও ভালো লাগবে।

3061 views Answered

Related Questions

Next steps