আমার নাম মোঃ আব্দুল হাকিম। আমার বয়স 20 বছর। আমার মাথার চুলগুলো শক্ত, মোটা এবং বাঁকা হয়ে গেছে। এখন আমি আমার চুলগুলোকে সুন্দর করতে চাই। চুলগুলোকে নরম ভাবে দেখতে চাই এজন্য আমাকে কি করতে হবে। আমি হেড এন্ড শোল্ডার শ্যাম্পু ব্যবহার করি। এছাড়াও মাঝেমধ্যে কন্ডিশনার ব্যবহার করি। কিন্তু কোন লাভ হয় না।  দয়া করে আমার প্রশ্নটির উত্তর দিন।
3039 views

1 Answers

মূলত চুল একবার জন্ম থেকে কোঁকড়া থাকলে তা স্থায়ীভাবে সিল্কি করার চেষ্টা করলে তা খুব বেশি সম্ভব হয় না। তবুও যতটুকু হবে সেটাই ভাল। চুল সিল্কি করার একটা সহজ উপায় হল, আপনি সাধারনত যে শ্যাম্পু ব্যাবহার করেন, সেই শ্যাম্পু দিয়ে প্রথমে আপনার মাথার চুল ধুয়ে নিন। এর পর এক মগ পানিতে একটি লেবুর রস বা ভিনেগার ভাল করে মিশিয়ে নিন। তারপর চুল ভেজা অবস্থাতেই সমস্ত চুলে সেই লেবুর পানি ধীরে ধীরে ঢালুন। আলতো করে চুলটা মুছে নিন। চুল শুকিয়ে এলেই তফাতটা দেখতে পারবেন। লেবু সব সময়ই বাজারে কম বেশি পাওয়া যায়। তাই কোন রকম ঝামেলা ছাড়াই অনেক সহজেই আপনার চুল সিল্কি করতে পারেন। চুলের যত্নে টকদই এর কোন বিকল্প নেই। টকদই এর সাথে লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে মাথার খুশকি চলে যায় এবং আপনার চুল হয়ে উঠে সিল্কি ও প্রাণবন্ত। এককাপ টকদই এর সাথে একটি লেবুর রস ও ২ টেবিল চামচ তেল মিশিয়ে প্যাক তৈরি করুন। এবার গোসলের আগে সমস্ত চুলে এবং চুলের গোড়ায় এই প্যাকটি ভালকরে ধীরে ধীরে লাগান। এভাবে প্যাকটি মেখে ৩০-৪০ মিনিট পর শ্যাম্পু করে খুব ভালভাবে ধুয়ে ফেলুন। চুল শুকালে আপনি নিজেই পার্থক্যটা বুঝতে পারবেন। প্রতি সপ্তাহে অন্তত দুই বার এই প্যাকটি চুলে ব্যবহার করতে পারেন। ভাল ফলাফল পাবেন।

3039 views

Related Questions