আমি vocabulary সহজে শিখবো কিভাবে?

আমি ভোকাবোলারি ভালভাবে শিখতে চাই,কিন্তু যতো পড়ি ততোই ভুলে যাই দয়া করে আমাকে সাহায্য করবেন সুন্দর পরামর্শ দিয়ে।কিভাবে পড়লে সহজে মনে রাখতে পারবো এবং প্রয়োগ করতে পারবো।
2748 views

1 Answers

অনেকের মতে খাতায় লিখে প্রতিদিন কিছু শব্দ শিখলে বছরে অসংখ্য শব্দ শেখা যায়।কিন্তু এতে করে ভোকাবুলারি মনে রাখা কিছুটা কঠিন।এর চেয়ে শেখার কিছু সহজ পদ্ধতি নিচে দেয়া হল:- >>পড়ে বা দেখে কোন জিনিস আমরা সহজেই মনে রাখতে পারি।এজন্য আপনি গল্পের বই পড়ে বা সিনেমা দেখে ভোকাবুলারি আয়ত্ব করতে পারেন। >>একটা বিষয় আপনি না বুঝলে অন্য কেউ বুঝিয়ে দিলে সহজেই তা বুঝা যায় এবং মনে থাকে।এক্ষেত্রে গ্রুপ স্টাডি করতে পারেন। >>অন্য কাউকে বুঝানো বা জোড়ে বলার মাধ্যমেও সহজেই কিছু বিষয় মনে গেঁথে যায়।আপনি জোড়ে পড়তে পারেন মনে রাখার জন্য। >>কোন কর্মকান্ডের মাধ্যমে শেখাটা আনন্দদায়ক ও মনে রাখার জন্য কার্যকরি।এক্ষেত্রে আপনি কোন বাহনে ভ্রমণ করছেন এমন সময় কিছু শব্দ মুখস্থ করতে পারেন।নির্দিষ্ট জায়গায় বসে পড়ার চেয়ে প্রতিদিন আলাদা আলাদা স্থানে বসে পড়ুন। >>সাফিক্স,প্রিফিক্স যুক্ত শব্দের মূল জানা থাকলে ভোকাবুলারি শেখা সহজ হয়।যদি কোনটার কি অর্থ নাও জানেন তবু এর মূল জানা থাকলে একটা ধারণা করতে পারবেন।

2748 views Answered

Related Questions

Next steps