3 Answers
আপনি যদি পৌরসভার ভোটার হন তাহলে আপনার উপজেলা নির্বাচনী অফিস/যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করুন। ওনারা আপনার এলাকার নাম শুনেই অনলাইন এনআইডি কপি প্রিন্ট করে দিতে পারবে এবং সেই কপি দিয়েই আপনি জাতীয় পরিচয় পত্রের সকল কাজ করতে পারবেন।
ভোটার স্লিপ হারিয়ে গেলে সেটা আর সরাসরি ফিরিয়ে পাবেন না। যদি আপনার ভোটার তথ্যের অনলাইন কপি প্রয়োজন হয় তাহলে আপনি স্থানীয় মেম্বার বা ইউপি চেয়ারম্যানদের কাছ থেকে ভোটার লিস্ট নিয়ে সেখানে থেকে আপনার ভোটার নাম্বার বের করে বাংলাদেশ নির্বাচন অফিসের হেল্প নাম্বার ১০৫ এ কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইডি নাম্বার নিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে রেজিষ্ট্রেশন করে আইডি কার্ডের অনলাইন তথ্য বের করতে পারবেন। যদি আরো সহজভাবে বলি তাহলে সামান্য কিছু তথ্য দিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে ১০০ টাকা খরচ করে অনলাইন কপি বের করতে পারবেন। ঐ কপিতে স্লিপের ফরম নাম্বারও উল্লেখ থাকবে। এটা ছাড়াও সরকারিভাবে আইডি কার্ড নেওয়া যায় তবে এটা না থাকলে হারিয়ে যাওয়া মর্মে একটি ফরম পূরণসহ ১০০ টাকা জরিমানা দিতে হবে।
স্লিপ হারালে থানায় জিডি করে সঠিক ভোটার আইডি নাম্বার দিয়ে হারানো কার্ডের জন্য আবেদন পত্র জমা দিতে হবে। নিকটতম থানায় জিডি করে জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেল/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে অথবা ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে হবে। অথবা জেলা নির্বাচন অফিস থেকে Voter Number সংগ্রহ করে NID Registration Wing/ উপজেলা/ থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে আবেদন করতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy