4 Answers

তবলা শেখার জন্যে সবার আগে একজোড়া তবলা কিনুন আগে। তবলা সম্পর্কে ধারনা আছে এমন কাউকে সাথে নিয়ে কিনবেন কারন অনেক কিছু দেখে কেনার একটা ব্যাপার আছে তব্লার ক্ষেত্রে।এরপর খোঁজ করুন একজন ভালো শিক্ষকের যিনি আপনাকে তব্লার লেসন দেবেন। আমার মতে নেট থেকে লেসন নিয়ে তব্লা শেখা শুরু না করাই ভাল, হিন্দুস্তানী উচ্চাংগ সংগীত এবং বাদ্যযন্ত্র দুটোই হল 'গুরুমুখী' অর্থাত গুরুর কাছেই শিখতে হবে। নেট থেকে আপনি অনেক কিছুই পাবেন কিন্তু খুব সামান্য কিছু জিনিস যেমন কি করে টোকা দিলে সঠিক শব্দ টা আসবে কিংবা কেমন করে বসতে হবে, কেমন করে তব্লায় হাত রাখতে হবে এগুল পাবেন না! আর এই গুল শুন্তে সামান্য হলেও অত্যন্ত জরুরী এবং শুরু থেকে এগুল ঠিক না করলে শেখায় গলদ থেকে যায়! আপনি ছায়ানট/বাফা, শান্তা-মারিয়াম একাডেমি এই প্রতিষ্ঠান গুলোতে তবলার র কোর্সে যোগ দিতে পারেন।

3186 views Answered

আপনি কোনো একাডেমিতে যোগোযোগ করেন।সেখান থেকে তবলা বাজানো শিখতে পারেন

3186 views Answered
মনে রাখবেন তবল খুবেই সাধনার জিনিস ।

কিছুর শিখতে গেলে তার বর্ণমালা রয়েছে । তবলা /হারমোনিয়মেরও বর্নমালা রয়েছে । তবলা বাজানোর ক্ষেত্রে  আপনাকে কিছু বর্ণমালা মুখস্ত রাখতে হবে । তবলার বিভিন্ন তাল বা বোল রয়েছে । যেমন: কাহারবা, ঝুমুর, ত্রিতাল ইত্যাদি

(1) কাহারবা তাল: 

ধাঁ-তেটে, ধাঁ- তেটে / ধাঁ ধাঁ তেটে

কত তেটে, ঘিঘি তেটে 

ধাঁ তেটে ধাঁ তেটে ধাঁ । 

(2) ঝুমরে তাল : ধিন ধিন তাক , তেরে কেটে তাক ইত্যাদি

(3) ত্রিতাল : ধাঁ ধিন ধিন না, তা তিন তিন না, তেটে তিন তিন না ইত্যাদি 

 এসব তালগুলি মুখস্ত করে ফেলুন তারপর একজন ভাল ওস্তাদের কাছে যান । তবে তার আগে আপনি নিজে নিজে দুই হাতের সবকটি আংগুল একইসাথে সমান ভাবে তবলার  (ডানে আর বায়ার) উপর খেলাতে থাকুন । 

উল্লেখ্য যে তবলা বোল বা তাল আমার স্বরনতেথেকে বললাম বাকিগুলো ওস্তাদে কাছে জেনে েনিবেন, ধন্যবাদ

3186 views Answered

HDvd9.Com এ *তবলা বাজান শিখবো কিভাবে* লিখে সার্চ করলেই আপনি আপনার ভিডিওটি পেয়ে যাবেন

3186 views Answered

Related Questions

Next steps