পেয়ারা গাছের সাদাপোকা গুলোকে একেবারে দূর করা যায় কিভাবে?
4 Answers
এটা যদি সাদা মাছি পোকা বা হোয়াইট ফ্লাই হয়ে থাকে তাহলে,
যে পাতায় পোকাগুলো আক্রমন করেছে সেগুলো তুলে ফেলে মাটি চাপা বা পুড়িয়ে ফেলুন । সাবান বা পাওডার এর গুড়া পানিতে (৫গ্রাম প্রতি ১ লিটারে) মিশিয়ে সপ্তাহে ২/৩ বার স্প্রে করুন। এতেও ভালো না হলে ইন্সেক্টিসাইড বা রাসায়নিক বালাইনাশক হিসেবে এডমায়ার ০.৫ মিলি বা ০.২৫ মিলি ইমিটাফ বা ২ মিলি টাফগর/রগর/সানগর প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক নীম অয়েল স্প্রে ব্যবহার করতে পারেন। আরো ভালোভাবে জানার জন্য এই সাইটে ঘুরে আসুন।কৃষকের ডিজিটাল ঠিকানা
যদি কীটনাশক না দিতে চান তাহলে ছাই ঘুরো করে ছিটিয়ে দেখতে পারেন।ছাই ছিটালে ছাইয়ের ক্ষারে অনেক পোকা মারা যায়।
পোকা আক্রমণের লক্ষণঃ
এরা পাতার রস চুষে খায় ফলে গাছ
দুর্বল হয়ে পড়ে। পাতায় অসংখ্য স
বা হলদেটে দাগ হয় । সাদা তুলার মত
বস্তু ও সাদা পাখাযুক্ত মাছি দেখা
যায়।
পোকার সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. নিয়মিত বাগান পরিদর্শন করুন;
আক্রমণের পর করণীয়ঃ
১. সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন বা
আলোর ফাঁদ ব্যবহার করা।
২. আক্রান্ত পাতা তুলে ধ্বংস করা।
৩. ৫০ গ্রাম সাবানের গুড়া ১০ লিটার
পানিতে গুলে পাতার নিচে
সপ্তাহে ২/৩ বার ভাল করে স্প্রে করা।
সাথে ৫ কৌটা গুল (তামাক গুড়া)
পানিতে মিশিয়ে দিলে ফল ভাল
পাওয়া যায়।
৪. সর্বশেষ ব্যবস্থা হিসাবে অনুমোদিত
বালাইনাশক ব্যবহার করা। যেমন
এডমায়ার ০.৫ মিলি বা ০.২৫ মিলি
ইমিটাফ বা ২ মিলি টাফগর/রগর/সানগর
প্রতি লিটার পানিতে মিশিয়ে
স্প্রে করা।
এটা মিলিবাগ সাবান পাউডার এর গুড়া পানিতে (৫গ্রাম প্রতি ১ লিটারে) মিশিয়ে সপ্তাহে ২/৩ বার স্প্রে করুন। এতেও ভালো না হলে রাসায়নিক বালাইনাশক হিসেবে ০.২৫ মিলি ইমিটাফ বা ২ মিলি টাফগর/রগর/সানগর প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক নীম অয়েল স্প্রে ব্যবহার করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy