মার্কশীট হারিয়ে গেলে পাওয়া যাবে কিভাবে?
2 Answers
আমার মতে বোর্ডে আপনার যাওয়াই উত্তম কারণ ধরুন ওখানে আপনার কোনো তথ্য লাগবে হুট করে তো যাওয়া সেই ব্যাক্তি বলতে পারবে না আবার এই ক্ষেত্রে একটা বিশ্বাসের কথা আছে । হুট করে বোর্ডের লোকেরাই বা কেন দিতে চাইবে তাকে । আবার ধরুন আপনার স্বাক্ষর লাগবে তখন তো আপনাকেই লাগবে । এরকম পরিস্থিতি তৈরি হতেই পারে । যেহেতু আপনার দ্রুত লাগবে তাই আপনি নিজেই জান এটাই সর্বোত্তম উপায় হবে
এসএসসির মার্কসিট হারিয়ে আগে প্রথমে থানায় নির্দিষ্ট কারণ দেখিয়ে জিডি করতে হবে। জিডি নাম্বার দেখিয়ে স্থানীয় কোন পত্রিকায় একটি হারানো বিজ্ঞপ্তি দিতে হবে। এরপর অনলাইন থেকে নম্বার-ফর্দ পাওয়ার আবেদন ফরম প্রিন্ট নিয়ে পূরণ করে জিডি কপি ও পত্রিকাসহ বিজ্ঞপ্তি নিয়ে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়ে দিয়েছেন সংশ্লিষ্ট বোর্ডে যেতে হবে। বোর্ডের নিচতলায় বা পাশবর্তী নির্ধারিত ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে জমার রশিদসহ চূড়ান্তভাবে বোর্ডের অফিসে জমা দিতে হবে।মার্কসিট উত্তোলনের জন্য ফি ৩০০ টাকা। জরুরি ভিত্তিতে ৩ দিনের মধ্যে পেতে নির্ধারিত ফি’র অতিরিক্ত ২০০ টাকা জমা দিতে হবে। আপনাকে সরাসরি উপস্থিত হয়ে কাজগুলো করতে হবে। অন্য কাউকে পাঠালে হবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy