1 Answers
ইনকামের গ্যারান্টি দিয়ে যেই প্রতিষ্ঠান এ্যাডমিশন করায় এবং ইনকামের লোভে পড়ে যে ব্যাক্তি অল্প সময়ে অনেক বেশি অর্থ উপার্জন করতে চায়- এই দুই শ্রেণীর মানুষ থেকেই সাবধান হওয়ার পরামর্শ দিচ্ছি! কেননা, ফ্রিল্যান্সিং একটি পেশা। প্রত্যেক পেশায়ই দক্ষ হলেই উপার্জন করা যায়। সো, কাজ না শিখে শুধুমাত্র ট্রেনিং সেন্টারে ১মাস বা ২ মাস আসা যাওয়া করলেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আপনার কতটুকু ব্যাসিক আছে তার উপর নির্ভর করবে কতটুকু এ্যাডভান্সড্ আপনি নিতে পারবেন। কেননা, শেখার কোনো শেষ নেই। SEO একটি টেকনিক্যাল বিষয়, যেটি প্রতিনিয়ত আপডেট হয়। মনে করুন, আপনি আজকে কোনো একটি ট্রেনিং সেন্টারে Advanced SEO শিখলেন। দুই মাস পরে Google- এর একটি মেজর আপডেট আসাতে পুরনো সিস্টেম যদি কাজ না করে তাহলে কি আপনি বলবেন- যেই ট্রেনিং সেন্টার থেকে SEO শিখেছেন সেটি ভাল ভাবে শেখায় নি?? আমার জানা মতে, ঢাকা শহরে বেশ কিছু আইটি ফার্ম বা ট্রেনিং সেন্টার আছে যারা Advanced SEO শিখিয়ে থাকে। সেগুলোর মধ্যে কয়েকটি হলো: BITM BDFreelance UYLab ইত্যাদি। ধন্যবাদ....
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy