বদহজম যদি হজম না হওয়ার কারনে হয় তাহলে হজম শক্তি ভাল করব কিভাবে?
1 Answers
হজম আসলে কি? আপনি যা কিছু খান তা আপনার পাকস্থলী প্রসেস করবে। খাদ্য থেকে দরকারী উপাদান আপনার দেহে থেকে যাবে। আর বাকিটা বর্জ্য পদার্থ হিসেবে বেরিয়ে যাবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যদি বদহজম হয়? সেক্ষেত্রে এই স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে। আর আপনার দেহ খাদ্য থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহন করতে পারবে না। যার ফলাফল আপনার জন্য মোটেও ভালো হবে না! হজম শক্তি ভাল করতে হলে আপনাকে ব্যায়ামের অভ্যাস করতে হবে। সেই সাথে খাবার ধীরে ধীরে এবং চিবিয়ে খেতে হবে। খাবারের একটা নির্দিষ্ট সময় মেনে চলবেন। অনিয়ম করা যাবেনা। একসাথে বেশি খাবেন না কখনো। ক্ষুধা পেলে দরকার হলে আবার খাবেন কিন্তু একবারে বেশি খাওয়া থেকে বিরত থাকুন। খাবার 30 মিনিট আগে বা তারও আগে পানি খেয়ে নিন। খাবার সময় পানি খাবেন না। খাওয়ার 30 মিনিট বা তার ও পরে পুনরায় পানি খেতে পারেন। খাবার পর পর পরিশ্রমের কাজ এড়িয়ে চলুন। সাথে সাথে গোসল করবেন না। চা খাবেন না। এই কাজ গুলো হজমের ব্যাঘাত ঘটায়। আর অবশ্যই যেটা করবেন রাতে ঘুমানোর আগে তোকমা অথবা ইসবগুল ভূষি পানিতে মিশিয়ে 2/3 মিনিটের মধ্যে খেয়ে ফেলবেন। আর সম্ভব হলে সকালে খালি পেটেও খেতে পারেন। এটা অনেক উপকারী ওষুধ। প্রাকৃতিক। আর ভাজা পোড়া সহ বাহিরের যত তৈলাাক্ত ও অস্বাস্থ্যকর খাবার আছে সেগুলো এড়িয়ে চলবেন। Drinks থেকে দূরত্ব বজায় রাখবেন। আশা করি এগুলো মেনে চললে আপনার হজম শক্তি ভাল হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy