2 Answers
জনসংখ্যা নিয়ন্ত্রণ যেভাবে সম্ভব
১। শিক্ষাব্যবস্থার উন্নয়ন: শিক্ষিত জনগোষ্ঠী জনসংখ্যা সমস্যার ভয়াবহতা সম্পর্কে সচেতন। তাই শিক্ষাব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণকে শিক্ষিত করে তুলতে হবে।
২। জনসংখ্যা নিয়ন্ত্রণ: সরকারি ও সামাজিকভাবে পরিবার পরিকল্পনা আন্দোলনের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে।
৩। অর্থনৈতিক উন্নয়ন: দেশে কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি ও ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে,যা অতিরিক্ত জনসংখ্যার প্রয়োজন মেটাতে সক্ষম হবে।
৪। আইন প্রণয়ন ও প্রচার:দেশে বাল্যবিবাহ ও বহুবিবাহ রোধ করার জন্য আইন প্রণয়ন করতে হবে। এতে জনসংখ্যা বৃদ্ধি হ্রাস পাবে। তাছাড়া এ ব্যাপারে সকল প্রচার মাধ্যম দ্বারা জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
৫। জনশক্তি রফতানি: উন্নত বিশ্বে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমিক পাঠিয়ে জনসংখ্যা জনসম্পদে পরিণত করা যায়,যা জনসংখ্যা সমস্যা সমাধানে বিরাট ভূমিকা রাখতে পারে।
2728 views
Answered
বাল্যবিবাহ রোধ,, কুসংস্কার দূর করা,, দুটি সন্তানের বেশি নয়" আইন বাস্তবায়ন করা,, সবার মাঝে সচেতনতা সৃষ্টি করা,, পুত্র সন্তান লাভের আশায় বারবার কন্যা সন্তান হওয়ানো থেকে বিরত হওয়া||
2728 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy