3 Answers
স্মৃতিশক্তি বাড়ানোর জন্যে কিছু মস্তিষ্কের ব্যায়াম করতে পারেন
১। প্রতিদিন ঘুমানোর ঠিক আগ মুহুর্তে ৫ মিনিট চোখ বন্ধ করুন। এরপর সারাদিন কি কি কাজ করেছেন তার একটা লিস্ট মনে মনে করুন
২। এবার কোন কাজ গুলো আগে করেছেন তার ধারাবাহিক একটা লিস্ট মনে মনে করে ফেলুন।
৩। কোন কাজ গুলো আপনার সঠিক ভাবে সম্পন্ন হয়েছে তারও একটা লিস্ট মনে মনে একে ফেলুন।
৪। এবার ভাল করে যাচাই করে দেখুন আজকের কোন কাজ বাদ গেছে কি না ? এবার এভাবে কয়েকদিন প্রাকটিস করতে থাকুন(কত গুলো কাজ মনে রাখতে পারছেন আর কত গুলো মনে রাখতে পারছেন না তার একটা হিসেব রাখুন) হিসেবে কোন কাজ যদি এড়িয়ে যান ভুলেও হতাশ হবেন না। এভাবে এক সপ্তাহ আগে যে কাজ গুলো করেছেন তার মনে করার চেষ্টা করুন... মানুষের ব্রেন একটা অতি আশ্চার্য জিনিস- যে স্মৃতি গুলো আপনি মনে করছেন ভুলে গেছেন তা অক্ষুন্ন আছে- একটু পরে বা অন্য কোন সময় ঠিকই মনে করতে পারবেন (এটা নিয়ে বেশী চিন্তা করার নাই) আমার জানা মতে থানকুনি পাতা, কাচি বেল এর শুকনা ঘি এর সাথে ভেজে খেলে স্মৃতি শক্তি বেড়ে যায় । তবে উপরের ব্রেন এর প্রাকটিস করা অবশ্যই ভাল ধন্যবাদ
কিছু ‘ঘরোয়া ওষুধ’ খেয়ে দেখতে পারেন। পরামর্শটি দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি। ১. কাঠবাদাম কাঠবাদাম একটি চমৎকার আয়ুর্বেদিক উপাদান। এটি স্মৃতিশক্তি ও মস্তিষ্কের শক্তি বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-৩ ফ্যাটি এসিড। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখের জন্যও ভালো। যা করতে হবে - ৫ থেকে ১০টি কাঠবাদাম সারা রাত ভিজিয়ে রাখুন। - পরের দিন সকালে খোসা ছাড়িয়ে নিন এবং একে গুঁড়া করুন। - এক গ্লাস দুধের মধ্যে এই গুঁড়া মিশিয়ে ফুটান। - স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি বা মধু মেশাতে পারেন। - ৩০ থেকে ৪০ দিন এটি প্রতিদিন খান। ২. মধু ও দারুচিনি মধু ও দারুচিনি স্নায়ুকে শিথিল করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। গবেষণায় বলা হয়, কেবল দারুচিনি একটু নাকের কাছে নিয়ে শুঁকলেও স্মৃতিশক্তি ভালো হয়, এতে মস্তিষ্কের কার্যক্রম বাড়ে। অনেকে এও বলেন, ঘুমের আগে মধু খেলে মানসিক চাপ কমে; ঘুমেও সাহায্য হয়। এটি স্মৃতি একত্রীকরণে ভূমিকা রাখে। যা করতে হবে - এক চা চামচ কাঁচা মধুর মধ্যে এক চিমটি দারুচিনি মেশান। - কয়েক মাস ধরে প্রতি রাতে এটি খান।
পুষ্টিকর খাবার খান, মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিন যুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে। তাজা ফলমূল, গাঢ় সবুজ শাকসবজি, মাছ, মাংস, ডিম, দুধ, গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। পরিমান মতো বিশুদ্ধ পানি পান করুন।
"Memosarf " নামে একটি ক্যাপসুল পাওয়া যায় যেটা কিনা মস্তিকের দুর্বলতা, হৃদযন্ত্রের দুর্বলতা কাটিয়ে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে।চাইলে এটাও খেতে পারেন তবে ডাক্তারের পরামর্শ নিবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy