ব্যবসার প্রসার কিভাবে করতে পারি আইডিয়া দিন?
আমার একটি দোকান অাছে এটাতে ছবি তোলা, গান লোড, ইন্টারনেট এর সকল ধরনের কাজ, ফ্লেক্সি, বিকাশ, রকেট আরও বিভিন্ন কাজ করি এবং কিছু মোবাইল সামগ্রি ও বিক্রি করি। কিন্তু দোকান টা তেমন চলছে না, ব্যবসায় অনেক মন্দা চলছে। অনুগ্রহ করে ভাল কিছু আইডিয়া দিন যাতে দোকান থেকে ভাল কিছু আয় করতে পারি
1 Answers
আপনার এলাকায় যদি উল্লিখিত সার্ভিস এবং প্রোডাক্ট সমূহের চাহিদা না থাকে তাহলে পরামর্শ দেয়ার মত কিছুই নেই।
আর চাহিদা থাকা সত্ত্বেও আপনার ব্যবসা খারাপ চললে সেক্ষেত্রে আপনাকে পুরো দোকান + নিজেকে আপডেট করতে হবে।
একজন ক্রেতা হিসেবে আমি সবসময় পরিপাটি এবং পরিছন্ন দোকানকে অগ্রাধিকার দেবো, তাই সবার আগে নিশ্চিত করুন যে আপনার দোকানটি সুসজ্জিত এবং পরিপাটি কিনা।
এরপর ক্রেতা দেখবে আপনি তাদের ডিমান্ডের প্রতি কতটা আর্জেন্সি দেখাচ্ছেন, তাদের কথার কতটা মূল্য দিচ্ছেন এবং ঠিক কিভাবে কোনোকিছু দামাদামি করছেন। এদিক থেকে তাদের সন্তুষ্ট করার উপায় হলো দ্রুত তাদের প্রয়োজন মিটিয়ে দেয়া, তারা যখন কথা বলবে তখন অন্যদিকে তাকিয়ে না থাকা, দামাদামির সময় নিচুস্বর এবং ভদ্রতা বজায় রাখা, অপ্রয়োজনীয় কৈফিয়ত টেনে না আনা।
আশেপাশের মানুষদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, সবসময় হাসিমুখে থাকুন ---এগুলো প্রত্যক্ষভাবে ব্যবসায়ের সাথে সম্পর্কিত না হলেও পরোক্ষভাবে খুবই ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনার এলাকার মানুষের মতামত আর পছন্দের উপর নজর রাখুন, সে অনুযায়ী প্রোডাক্ট+সার্ভিস আপডেট করুণ, আশা করি দ্রুতই উপকৃত হবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy