মাসবুক হিসেবে ৩ রাকায়াত নামায কিভাবে পড়বো?
2 Answers
যদি চার রাকাত নামাজে শেষ রাকাত পেয়ে থাকেন তাহলে আপনাকে তিন রাকাত নামাজ ইমাম দুই সালাম ফিরানোর পর এক তাসবীহ পরিমান সময় পর দাঁড়িয়ে আদায় করতে হবে। বকি নামাজ আদায় করার নিয়ম হল,দাঁড়িয়ে প্রথমে সানা,আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়বেন। প্রথম দু' রাকাতে সূরা ফাতেহার সাথে কিরাত মিলাবেন এবং বাকি রাকাতে শুধু সূরা ফাতেহা পড়বেন। আর যে রাকাত আপনি ইমামের পিছনে পেয়েছেন সেটিই প্রথম রাকাত হিসেবে দ্বিতীয় রাকাতে শুধু আত্তাহিয়াতু ও শেষ রাকাতে আত্তাহিয়াতু,দুরুদ ও দোয়া মাসূরা পাঠ করবেন।
তিন রাকাত বিশিষ্ঠ নামাজের ক্ষেত্রেঃ-
যদি ইমামকে তিন রাকাত বিশিষ্ট নামাযে রুকুর পরে পান তাহলে পরবর্তী তিন রাকাত আদায় করতে হবে। ইমাম দুই সালাম ফিরানোর এক তসবীহ পরিমান সময় পর আপনি দাঁড়িয়ে তিন রাকাত নামাজ আদায় করবেন। প্রথম দুই রাকাতে শুধু সূরা ফাতেহার সাথে কিরাত মিলাবেন। পরের রাকাতে সূরা ফাতেহা শুধু পরে বাদবাকি নামাজ আদায় করবেন।
প্রামাণ্য গ্রন্থাবলীঃ
১। ফাতাওয়া হিন্দিয়া- ১/১৪৮-১৪৯
২। ফাতাওয়া শামী- ২/৩৪৬
৩। ফাতাওয়া কাজিখান ১/২২
৪। ত্বহতবী আলাদ্দুর – ১/২৫৪
৫। ফাতাওয়া মাহমুদিয়া – ১০/৪০৩
৬। আপকি মাসায়েল- ৩/৫২২,৫১৯
নিয়মঃ→ ইমাম সাহেবের প্রথম সালাম ফিরানোর পর, আপনি দাঁড়িয়ে যাবেন। তবে, দ্বিতীয় সালাম ফিরানোর পর, দাঁড়ানো উত্তম। →তারপর, সানা ও তায়ুজু ও তাসমিয়া পড়ে, সুরা ফাতিহা ও ক্বিরাত পড়ে, রুকু ও সিজদা দিয়ে, বসবেন। বসে তাশাহুদ পড়ে আবার, সুরা ফাতিহা ও ক্বিরাত পড়ে, রুকু ও সিজদা করবেন। তারপর, উঠে শুধু সুরা ফাতিহা পড়ে, রুকু ও সিজদা দিয়ে বসে, শেষ বৈঠক করে সালাম ফিরাবেন। এভাবেই ছুটে যাওয়া ৩ রাকায়াত নামায পড়তে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy