3 Answers
কিভাবে বানাবর্ন সেটা বড়ো বিষয় না।এর জন্য শুধু একটা কাজ করবেন log in aproval চালু করবেন তাহলেই হবে। আইডি হ্যাক হওয়া থেকে বাঁচানোর জন্য যতগুলো সিকুরিটি অপশন আছে তার মধ্যে থেকে Login Approval হচ্ছে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর একটি মেনু। ফেসবুক আইডিতে Login Approval অন করা থাকলে সে আইডির পাসওয়ার্ড কেউ জানলেও লগ ইন করতে পারবে না। Login Approval এর ক্ষেত্রে আইডি হ্যাক হওয়ার সম্ভবনা একবারে নেই বললেই চলে। নিজের ফেসবুক আইডির সর্বোচ্চ নিরাপত্তার জন্য Login Approval এর বিকল্প নেই। ~Login Approval যেভাবে একটিভ করবে- ফেসবুকে লগ ইন করে Settings অপশনে যাও তারপর Security থেকে Login Approvals নামে একটি অপশন পাবে। সেখানে Enable এর উপর ক্লিক করে Start Setup মেনুতে যাওয়ার পর মোবাইল নাম্বার দিতে বলবে। দেওয়ার পর মোবাইলের ম্যাসেজে একটা কোড নাম্বার আসবে। কোডটি সেখানে টাইপ করে সাবমিট করলেই Login Approval চালু হয়ে যাবে। চালু করার পর যখনই নতুন কোন ব্রাউজারে ফেসবুক লগ ইন করবে তখন মোবাইলে একটা কোড আসবে। কোডটি বসালে তারপর ফেসবুকে লগ ইন করা যাবে। কেউ যদি তোমার পাসওয়ার্ড জেনেও যায় অথবা আইডি হ্যাক হয় সেই কোডটি ছাড়া তোমার আইডিতে প্রবেশ করতে পারবে না। ~Login Approval এর ব্যবহারিক সতর্কতা- Login Approval এর সঠিক ব্যবহার জেনে রাখা অত্যন্ত জরুরী। তা না হলে আইডি চিরতরে হারানোর সম্ভাবনা থাকে। যেমন, অনেক সময় লগ ইন করার পরও মোবাইলে কোড আসে না। কোড না আসলে তো ফেসবুকেও ঢোকা যাবে না। সে ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে তোমাকে অগ্রিম ১০টি কোড সংগ্রহ করে রাখতে হবে। কখনও মোবাইলে কোড না আসলেও তোমার আগে সংগ্রহে রাখা কোড গুলো ব্যবহার করা যাবে। Login Approval অপশনটির নিচে ১০টি কোডের লিস্ট পাবে। কোড গুলো নিজের ডায়রীতে লিখে রাখবে। Login Approval এর ক্ষেত্রে গ্রামিনফোন, বাংলালিংক ও টেলিটক ছাড়া অন্য কোন মোবাইলে অপারেটরের নাম্বার ব্যবহার করবে না। নিজের পার্সোনাল নাম্বার ব্যতিত অন্য কারো নাম্বার ব্যবহার না করাই ভাল। এমন নাম্বার ব্যবহার করবে যেটা কখনও হারিয়ে বা নষ্ট হয়ে গেলেও আবার যাতে সহজে সিমটি উঠানো যায়। যে মোবাইল নাম্বারটি দিয়ে Login Approval চালু করবে সে নাম্বারটি কখনও ফেসবুক থেকে ডিলেট করবে না। যে কোন সময় নাম্বার পরিবর্তন করার প্রয়োজন হলে আগে Login Approval অপশনটি অফ করে নিবে। তারপর নাম্বার পরিবর্তন করে আবার অন করে নিবে।
আপনি আপনার ফেইসবুক অ্যাকাউন্ট ইমেইল দিয়ে খোলার চেষ্টা করবেন । আর যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে আর তা যদি ইমেইল দিয়ে না খোলা হয় তাহলে ফেইসবুকে অ্যাবাউট এ যে ইমেইল অপশন আছে সেখানে গিয়ে যতটা পারেন ইমেইল সেভ করেন । কারন ফেইসবুকে যদি ইমেইল দেওয়া থাকে তাহলে ফেইসবুক সহজে কেউ হ্যাক করতে পারবে না ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy