1 Answers
screen এ দুইটা লেয়ার থাকে। যখন touch করা হয় তখন শুধুমাত্র সেখানে ইলেকট্রিক ফিল্ডে কিছু পরিবর্তন হয়। সেই জায়গা যখন স্ক্রীনে টাচ করা হয় তখন ঐ আঙ্গুল একটি ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে প্রবেশ হয়|আঙ্গুলের রক্ত এবং কোষ পানি দ্বারা পূর্ণ এবং এর মধ্যে চার্জিত পরমানু দ্রবিভূত থাকে।।মানুষের চামড়া কিছুটা বিদ্যুৎ পরিবহন করতে পারে।একটি ধনাত্মক ও একটি ঋনাত্মক পাত মিলে একটি ক্যাপাসিটর তৈরি হয় এবং এই দুইপাতের মাঝে অপরিবাহী থাকতে হয়। ক্যাপাসিটর চার্জ ধারন করে রাখে। ।। তাই আমরা যখন আঙ্গুল দিয়ে টাচস্ত্রিন স্পর্শ করি তখন কিছু ক্যাপাসিটরের চার্জ আঙ্গুলের মধ্য দিয়ে কাচের এক পৃষ্ঠের রেখাগুলোর মাধ্যমে পরিবাহিত হয়ে যায় ফলে চার্জ হ্রাস পায়। টাচস্ক্রিনের এই বৈদ্যুতিক রেখাগুলো ফোনের ভেতরের প্রসেসরের সাথে যুক্ত। প্রসেসর যখন বুঝতে পারে কিছু ক্যাপাসিটরের চার্জ হ্রাস পেয়েছে সে রেখাগুলোর বৈদ্যুতিক পরিবর্তনটি মাপার মাধ্যমে সেই স্থানটি সনাক্ত করে। সে তখন প্রোগ্রামের দৃশ্যমান অংশ যেটি নিয়ন্ত্রন করে সেখানে মিলিয়ে দেখে ওই অংশের নিচে কি বাটন রয়েছে এবং সফটওয়্যারের কাছ থেকে নির্দেশনা পায় ওই অংশে স্পর্শ করলে কি করতে হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy