হস্তমৈথন থেকে কিভাবে বের হওয়া যায়?
আজ থেকে ৪ বছর আগে থেকে আমি এটি করি।৬ মাস হলো আমি প্রতিদিন হস্তমৈথন করি।আমি এক্ন অনেক রোগা হয়ে গেছি।দয়া করে এটি থেকে বের হয়ে আসার উপাই বলেন?
4 Answers
১.মনে মনে খারাপ চিন্তা করবেন না।২.মানুষ এর সাথে গল্প করবেন।৩.মেডিটেশন করবেন।৪.হাসি খুশী থাকবেন
এটি একটি বদ অভ্যাস। এটাকে নিরব ঘাতকও বলা যায়। এটা শারীরিক ভাবে যেমন ক্ষতিকর, তেমনি মানষিক ভাবেও মানুষকে দূর্বল করে তোলে। হস্তমৈথুন থেকে খুব সহজে মুক্তি মেলে না। তবে চেষ্টা করলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। আপনি এটা থেকে মুক্তি পেতে চাইলে, কখনো পর্ণ ছবি দেখবেন না। খারাপ ও মন্দ চিন্তা ভাবনা করবেন না। কখনো একাকী থাকবেন না, একাকীত্ব আপনার খারাপ চিন্তার কারণ হয়ে দাড়াবে। বন্ধুদের সাথে মিলেমেশা করুন। মানুষের সাথে আড্ডা দিন। এবং আল্লাহর ইবাদত করুন। আল্লাহর ইবাদতেই পারে এটা থেকে মুক্তি দিতে।
হস্তমৈথুন ছাড়ার জন্য প্রয়োজনীয় কিছু পরামর্শ: – কোন কোন সময় হস্তমৈথুন বেশি করেন, সেই সময়গুলো চিহ্নিত করুন। বাথরুম বা ঘুমাতে যাওয়ার আগে যদি উত্তেজিত থাকেন, বা হঠাত কোন সময়ে যদি এমন ইচ্ছে হয়, তাহলে সাথে সাথে কোন শারীরিক পরিশ্রমের কাজে লাগে যান। যেমন বুকডন বা অন্য কোন ব্যায়াম করতে পারেন। যতক্ষণ না শরীর ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ হস্তমৈথুন করার মত আর শক্তি না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই কাজ বা ব্যায়াম করুন। গোসল করার সময় এমন ইচ্ছে জাগলে শুধু ঠাণ্ডা পানি ব্যবহার করুন এবং দ্রুত গোসল ছেড়ে বাথরুম থেকে বের হয়ে আসুন। – মেয়েদের দিকে কুনজরে তাকাবেন না। তাদের ব্যাপারে বা দেখলে মন আর দৃষ্টি পবিত্র করে তাকাবেন। নিজের মা বা বোন মনে করবেন। – যতটা সম্ভব নিজেকে কাজে ব্যস্ত রাখুন। – ধৈর্য ধরতে হবে। একদিনেই নেশা থেকে মুক্তি পাবেন, এমন হবে না। একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোন নেশা থেকেই বের হয়ে আসা যায়। মাঝে মাঝে ভুল হয়ে যাবে। তখন হতাশ হয়ে সব ছেড়ে দেবেন না। চেষ্টা করে যান। – যে কোন উপায়ে পর্ণমুভি আর চটি এড়িয়ে চলুন। – কম্পিউটারে পর্ণ দেখতে দেখতে হস্তমৈথুন করলে কম্পিউটার লিভিং রুমে নিয়ে নিন যাতে অন্যরাও দেখতে পায় আপনি কী করছেন। এতে পর্ণ সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে। – যেসব ব্যাপার আপনাকে হস্তমৈথুনের দিকে ধাবিত করে, সেগুলো ছুড়ে ফেলুন, সেগুলো থেকে দূরে থাকুন। যদি মাত্রাতিরিক্ত হস্তমৈথুন থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ণ মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এক্ষুনি নষ্ট করে ফেলুন। পুড়িয়ে বা ছিড়ে ফেলুন। হার্ডড্রাইভ বা মেমরি থেকে এক্ষুনি ডিলিট করে দিন। ইন্টারনেট ব্যবহারের আগে ব্রাউজারে্র প্যারেন্টাল কন্ট্রোল-এ গিয়ে এডাল্ট কন্টেন্ট ব্লক করে দিন। কোন সেক্স টয় থাকলে এক্ষুনি গার্বেজ করে দিন। – যারা বাজে বিষয় নিয়ে বা মেয়েদের নিয়ে বা পর্ণ মুভি বা চটি নিয়ে বেশি আলোচনা করে, তাদেরকে এড়িয়ে চলুন। – হস্তমৈথুনে চরমভাবে এডিক্টেড হলে কখনোই একা থাকবেন না, ঘরে সময় কম কাটাবেন, বাইরে বেশি সময় কাটাবেন। জগিং করতে পারেন, সাইকেল নিয়ে ঘুরে আসতে পারেন। ছাত্র হলে ক্লাসমেটদের সাথে একসাথে পড়াশুনা করতে পারেন। লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন। – সন্ধ্যার সময়ই ঘুমিয়ে পড়বেন না। কিছু করার না থাকলে মুভি দেখুন বা বই পড়ুন। – ভিডিও গেম খেলতে পারেন। এটাও হস্তমৈথুনের কথা ভুলিয়ে দেবে। – সেক্সুয়াল ব্যাপারগুলো একেবারেই এড়িয়ে চলবেন। এধরনের কোন শব্দ বা মন্তব্য শুনবেন না। – ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন প্রথম টার্গেট টানা দুইদিন হস্তমৈথুন করবেন না। দুইদিন না করে পারলে ধীরে ধীরে সময় বাড়াবেন। – যখন তখন বিছানায় যাবেন না। কোথাও বসলে অন্যদের সঙ্গ নিয়ে বসুন। – বাথরুম শাওয়ার নেয়ার সময় হস্তমৈথুনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বের হয়ে আসতে চেষ্টা করুন। – যখনি মনে সেক্সুয়াল চিন্তার উদয় হবে, তখনই অন্য কিছু নিয়ে চিন্তা করবেন। – বন্ধুবান্ধব ও পরিবারের সবার সাথে বেশি সময় কাটান। – ধ্যান বা মেডিটেশন করতে পারেন। যোগ ব্যায়াম করতে পারেন। – নিজের পরিবারের কথা চিন্তা করবেন, আপনার সাথে যারা আছে তাদের কথা ভাববেন। – ফোনসেক্স এড়িয়ে চলুন – অপরের সাহায্য নিতে ভুল করবেন না। রাতের বেলা হস্তমৈথুন করলে কারো সাথে রুম শেয়ার করুন। বা দরজা জানালা খোলা রেখে আলো জ্বালিয়ে ঘুমান। যখন দেখবেন যে সব চেষ্টা করেও একা একা সফল হতে পারছেন না, তখন বন্ধুবান্ধব, পরিবার, ডাক্তার- এদের সাহায্য নেয়া যায়। এখানে লজ্জার কিছু নাই। – উপুর হয়ে ঘুমাবেন না। – বিকেলের পরে উত্তেজক ও গুরুপাক খাবার খাবেন না। – গার্লফ্রেণ্ড বা প্রেমিকাদের সাথে শুয়ে শুয়ে, নির্জনে বসে প্রেমালাপ করবেন না। - সর্বোপরি ইসলামের অনুশাসন মেনে চলুন,৫ ওয়াক্ত নামাজ পড়ুন নিজেকে সবসময় পবিত্র রাখার চেষ্টা করুন,ইসলামের শাস্তির ভয় মনের ভিতর জাগ্রত করুন,মৃত্যুর কথা স্মরণ করুন যা আপনার মনকে পাপ কাজ করা থেকে বিরত রাখবে। মহান আল্লাহ আপনাকে সাহায্য করুন,আপনার জন্য শুভ কামনা এবং দোআ রইলো।
এটা থেকে বের হওয়ার জন্য কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে 1* পর্ন মুভি বা উত্তেজক ভিডিও দেখা থেকে বিরত থাকতে হবে। 2*একা থাকার অভ্যস থাকলে সেটি পরিহার করতে হবে। এবং সৎচরিত্রবান বন্ধুদের সাথে সময় কাটাতে হবে। 3*সব সময় পাক পবিত্র থাকতে হবে। 4*ইবাদত তথা নামাজ কালাম আদায় করতে হবে। 5*খারাপ চিন্তা ভাবনা বাদ দিতে হবে। 6*ধর্মীয় বই পুস্তক পাঠ করতে হবে। এগুলো ফলো করে আপনি এই খারাপ অভ্যস থেকে বাঁচতে পারেন। #ডাক্তারের পরমর্শ ও নিতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy