আমি আমার মামাত বোনকে ভালোবাসি তাকে সেই কথা বলবো কিভাবে?
একদিন আমার ফ্রেডকে বললাম তুইটো আমার মামাত বোনের সাথে এক ক্লাসে পরিস তো আমার একটা কাজ করতে পারবি বলল কি কাজ আমি বললাম আমার মামাত বোনকে বলিসত যে আমি তকে ভালবাসি সে গিয়ে বলেছে সে আবার বাসায় গিয়ে তার মাকে বলে দিয়েসে যে আমার ফুফুত ভাই আমাকে নাকি ভালবাসে। তার পর কয়েক দিন পর আমার মামার বাসা গেলাম সেখানে গিয়েত পুরা বকা খাইলাম তখন থেকে আর আমার সাথে কথা বলে না। তার পর প্রায় ২মাস পর সে আমার সাথে এখন কথা বলে সো এখন আমি আবার তাকে প্রোপজ করতে চাচ্ছি এখন আমার ভয় আবার যদি সে তার মায়ের কছে বলে দেয় তখন কি করব সেতো সাধারন ঘরের সন্তান প্রেম ট্রেম তো কিছু বুঝে না।
এখন আপনারাই বলুন আমি তাকে ভালবাসি সে কথা কিভাবে বলবো?
4 Answers
প্রথম ভুলটি আপনি করেছেন, আপনার বন্ধুকে দিয়ে বলায়। এখন আগের কথা ভূলে যান এবং ভয়কে জয় করুন। আর তাকে মনের কথা সরাসরি বলুন।
আপনি আপনার হবু প্রেমিকা মানে আপনার মামাতো বোনের দিকে ভালোভাবে লক্ষ রাখুধ সে কি খেতে, কি দেখতে ভালোবাসে। যে কোন জিনিসটা বেশি পছন্দ করে। আপনি তার সামনে সেই পছন্দের জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করুন। যেমন, সে যা দেখতে পছন্দ করে তাই তাকে দেখান। সে যা খেতে পছন্দ করে তাই খাওয়ান। এভাবে তার পছন্দের জিনিসগুলো তুলে ধরুন। কিছুদিন পরে দেখবেন সে আপনার খুব ক্লোজ হয়ে যাবে। তখন আপনি প্রোপজ করলে সে কাউকে আর বলবে না।
আপনি ভালোবাসেন আপনি নিজেই বলুন এটা ভালো হবে।যদি আপনার মনে হয় আপনার মামাতো বোনের প্রেম ভালোবাসা বোঝার মত মানসিকতা তৈরী হয়নি তাহলে আপনি থাকে আবার প্রপোজ করবেন না।আপনি ওর সাথে ওর ভালো বিশ্বস্থ বন্ধু হওয়ার চেষ্টা করুন।কারণ মেয়েরা বিশ্বস্থ কাউকে সহজে আপন করে নেয়।আপনি ওর প্রতি আলাদা কেয়ার নিন।আপনার ইশারা ইঙ্গিত দিয়ে ওকে বুঝিয়ে দিন আপনি ওকে কতটা ভালবাসেন।আপনার প্রতি যখন ওর বিশ্বস্থতা তৈরী হবে তখন ওর মনে আপনার জন্য ভালোবাসা তৈরী হবে।আর যখন বুঝতে পারবেন ও ভালোবাসা অনুধাবন করতে শিখেছে তখন সে আপনাকে ভালোবাসবে।
আপনি তাকে সরাসরি বুঝিয়ে আপনার মনের কথা বলতে পারেন ৷ তাহলে সে আপনাকে বুঝতে পারবে ৷ এবং ভয় করবেন না ৷ আত্মবিশ্বাস বজায় রেখে কথাটি বলুন ৷