সমস্যা হল, যাকে বিয়ে করেছি, এই মেয়ে আমার পছন্দের না। বিয়ের আগে তাকে যখন পারিবারিকভাবে দেখতে যাই, সে স্রেফ ৩ মিনিটের জন্য খুব মুরিটুরি দিয়ে সামনে আসে। পায়ে ছিল ৩ ইঞ্চি লম্বা উচু হিল। যা আগে বুঝতে পারিনি। তখন মেয়েকে অফার করছিলাম, আমরা যদি বাহিরে মিট করি তুমি  করবা? মেয়ে হ্যা সূচক সম্মতি দিল করবে। পরে দুদিন পর তার সাথে দেখা করতে চাইলাম। সে সরাসরি না করে দিয়ে বলল, যা হবে বিয়ের পর। আমি ভাবলাম সে লজ্জা পেতে পারে, তাই বললাম, তোমার বোনসহ আমি আমার বোনসহ দেখা করি। তাও সে রাজি হয় নি। 

বিষয়টি আমি আব্বুকে জানাই। আব্বু সরলভাবে বলল, হয়তো তারা পর্দা মেনে চলে তাই দেখা করছে না। তাতে কি হয়েছে? এজন্য কি বিয়ে করবা না এটা কোন কথা? 

আমি বাবার মুখের উপর কথা বলে অভ্যস্থ না। রাজি হয়ে গেলাম বিয়েতে। 

বিয়ের পর দেখি, সে অনেক কুৎসিত, অনেক খাটো। শুধু তাই নয়, তাদের আচার আচরণও খারাপ। সে আমাকে চিকন, দুর্বল বলে মানুষিক আঘাত করে। সে এমন কথা পথে ঘাটে সব মানুষের কাছে বলে বেড়ায়। তাকে গয়নাগাটি এতো কম দিছি কেন? অথচ সব আমি দিছি।। তাদের বাপ মা কিছু দেয়নি। সে নিজেই তার বাপের বাড়ি চলে যায়। এভাবে ২ বার গেছে। সর্বশেষ আমার বাবা তাকে আনতে গেলে সে আসেনি। তার বাবা আমার বাবাকে বলে, অসুস্থ ছেলে বিয়ে দিয়ে আপনি আমাকে জবাই করে ফেলেছেন। বাছ, এখানেই শেষ। 

আমরা আর এই মেয়েকে রাখতে রাজি না। তারা এমনিতেই আমার সাথে প্রতারণা করে মেয়েকে বিয়ে দিছে। এই মেয়েকে রাখতে আমার পরিবারের আর কেউ রাজি না। কিন্তু এখন এই মেয়ে আসতে চায়। তারা এখন বিভিন্ন জায়গায় বলে বেড়ায়, আমরা মেয়ে নিচ্ছি না। এখন কি করব? আমি একটি বেসরকারি মাধ্যমিক স্কুলেত শিক্ষক। আমার বাবা সরকারি চাকরি করে। 

যদি ডিভোর্স দিয়ে দেই, তবে সে কোন মামলা করতে পারবে কিনা? 

* আজকে ৪৫ দিন যাবত সে বাপের বাড়ি। বিয়ে করেছি ৪ মাস হবে। 

কি করব? এখন? 

@@ তার মায়ের নামেও মামলা চলে। পরে জানতে পেরেছি। এবার বুঝুন কেমন পরিবার এটা?

3075 views

2 Answers

আপনার কথা শুনে খুব খারাপ লাগলো।যে মেয়ে তার

স্বামীর সম্পর্কে এমন বাজে কথা বলে বেড়ায় তাকে নিয়ে

সারা জীবন কাটানোর প্রশ্নই ওঠে না। আর গয়না নিয়ে

যে এমন প্রশ্ন তোলে সে তো আসলেই একটা লোভী মেয়ে।

আর উপরোক্ত দোষ গুলো একজন স্বামীর হৃদয় ভেঙ্গে

দেয়ার জন্য যথেষ্ট। তবে তালাক ইসলামের দৃষ্টিতে খুবই

নিচুঁ কাজ এবং ঈমানের শেষ স্তর। এছাড়াও প্রথম বিয়ে

ভেঙ্গে গেলে জীবনে সুখ পাওয়া খুব কঠিন। প্রথম বিয়ে

নিয়ে বালক-বালিকাদের মনে অনেক স্বপ্ন থাকে। তাই

প্রত্যেকেরই উচিত প্রথম বিয়ের আগে অত্যন্ত ভালোভাবে

খোঁজ খবর নেয়া।

তালাকের সমাধান: বিবাহ বিচ্ছেদের আইনে তালাক দেয়ার

অধিকার উভয়েরই আছে। আপনার দুই ফ্যামিলী বসে

উক্ত সমস্যা বিবেচনা করিয়া তালাক কার্যকর করতে

পারেন। অথবা তাহার দেনমোহরের টাকা এককালিন

পরিষোদ করিয়া  কাজি অফিস হইতে অথবা কোর্টের

মাধ্যমে তালাক কর্যকর করিতে পারবেন। সবচেয়ে

বেশী ভালো হয় একজন কাজী বা অভিজ্ঞ একজন আইনজীবির

সাথে তালাকের ব্যাপারে ভালোভাবে আলোচনা করলে।

আর হ্যা,  আইনসম্মত ভাবে তাকে দেনমোহর দিয়ে

তালাক দিলে সে আপনার নামে আর মামলা করতে

পারবে না। দোয়া করি আপনার সমস্যার দ্রূত সমাধান হোক।

3075 views

আপনি আইনি সহায়তা নিয়ে নিয়ম মাফিক কাজী অফিসে গিয়ে তাকে ডিভোর্স দিন।এতে তার উপস্থিতি ও সাক্ষী লাগবে।এভাবে ডিভোর্স দিলে কোনো সমস্যা হবে না।

3075 views

Related Questions