আমি কিভাবে সহজে লম্বা হতে পারি?

আমি আমার বন্ধুদের থেকে খাটো। তাই তারা সব সময় আমার সাথে ফাজলামি করে। আমি কিকরে সহজে লম্বা হতে পারি??????
3042 views

3 Answers

আপনি লম্বা হতে চান নিচের কাজগুলো করুন। ১।সুষম খাদ্য গ্রহণ করুন।প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট খেতে হবে।যেমন:ভাত, আলু ইত্যাদি।ক্যালসিয়াম প্রচুর পরিমাণ খেতে হবে।বাজার থেকে ক্যালসিয়ামের বড়ি পাবেন। ২।নিয়মিত ব্যায়াম করুন।যেমন:গাছে ঝুলুন,হাতের ব্যায়াম (পুশ আপ,বুকডাউন) করুন,পায়ের ব্যায়াম করুন।এক কথায় ব্যায়াম করুন প্রতিদিন। ৩।পর্যাপ্ত ঘুমান।ঘুমে যেন ঘাটতি না হয়। আশা করি শরীর বা আপনি আস্তে আস্তে লম্বা হবেন। সুত্র:রূপসজ্জা

3042 views Answered

প্রথমে মাথায় রাখতে হবে লম্বা হওয়াটা নিজের ইচ্ছার উপর না। এর সঙ্গে জেনেটিক ব্যাপার জড়িত। খেয়াল করলে দেখা যাবে, একজন মানুষ সবসময় তার পরিবারের সকলের হাইটের কাছাকাছি হয়। আবার এমন হতে পারে দুইজন লম্বা বাবা মার সন্তান খাটো আবার খাটো বাবা মার সন্তান লম্বা। আশা করি আর বলতে হবে না, কারনটা কি? হুম, ঠিকই ধরেছেন। মেন্দেলের সূত্র। * প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবারের কোন বিকল্প নাই। ফাস্ট ফুড শরীর মোটা করে ফেলে এবং পুষ্টিহীনতার কারণে মানুষ লম্বা হয় না। প্রচুর পরিমাণে শাক সবজি, দুধ খেতে হবে। ভাত এর বদলে রুটি খেতে পারলে ভাল। ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিন, জিঙ্ক যুক্ত খাবার খেতে হবে। * ভারি ব্যায়াম করেন? স্যরি, তা বন্ধ করতে হবে। পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত তা লম্বা হওয়ার পক্ষে খুবই হানিকারক। * ব্যায়াম একবারে বন্ধ না! লম্বা হওয়ার জন্য অনেক ভাল যোগ ব্যায়াম আছে। এগুলো অবশ্যই করবেন। * ঘুমাতে হবে। তাই বলে ২০ ঘণ্টা ঘুমালে চলবে না! এক গবেষণায় দেখা গেছে, মোটামুটি ৮-৯ ঘণ্টা ঘুমাতে পারলেই অনেক। * বিভিন্ন চটকদার বিজ্ঞাপন পরিহার করতে হবে। কখনই কফি লম্বা করবে না। আবার ধূমপান করলেই কেউ জিরাফ হতে পারবে না। বিভিন্ন হরমোবাড়ে। হবার আগে পুশ করলে খারাপ ছাড়া ভাল হবে না। খারাপ আর কি হবে?লম্বা হবে না আরকি! * ভারি জিনিস বহন করা যাবে না। ভারি স্কুল ব্যাগ, পানি ভর্তি বালতি প্রভৃতি যেগুলো শরীরের উপর চাপ সৃষ্টি করে তা বহন করা যাবে না। ভারি জিনিস বহনের কারনে মেরুদণ্ডের উপর চাপ পড়ে এবং লম্বা হওয়া বাধা প্রাপ্ত হয়। * পচা, বাসি খাবার অবশ্যই পরিহার করতে হবে। সকালে না খেয়ে কাজে যাওয়া পরিহার করতে হবে। * ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে যদি ২০ বছর বয়সেও উচ্চতা সঠিকভাবে না বাড়ে।তথ্য সূএ:healthylife24.com

3042 views Answered

নিয়মিত পুষ্টিকর খাবার

খাবেন, পর্যাপ্ত পরিমাণে ঘুমান প্রতিদিন। ঘুমের সময় শরীর বাড়ে। তাই পর্যাপ্ত ঘুমালে শরীর লম্বা হওয়ার মতো সময় পায়। কমপক্ষে ৮ থেকে ৯ ঘণ্টা ঘুমান, শরীরের হরমোন গভীর ঘুম এর সময় উত্পন্ন হয়। পিটুইটারী গ্লান্ড থেকে গ্রোথ হরমোন বের হতে সাহায্য করে।

নিয়মিত কিছু ব্যায়াম করলে দ্রুত লম্বা হতে

কিছুটা সাহায্য করবে, সাইকেলিং, দৌড়

জাম্পিং, সাতার, হ্যাংগিং ইত্যাদি। পর্যাপ্ত পরিমাণ চর্বিহীন প্রোটিন খাবার খান। চর্বিহীন প্রোটিন খাবার বলতে মুরগীর মাংস, মাছ, দুধ এই ধরনের খাবার খান। এগুলো আপনার পেশীর বৃদ্ধি এবং হাড়ের সঠিক বিকাশে সাহায্য করবে। ক্যালসিয়ামযুক্ত খাবার খান। দুধ, দই, সবুজ শাকসবজীতে আপনি ক্যালসিয়াম পাবেন।

3042 views Answered

Related Questions

Next steps