1 Answers
কোন মহিলার যোনি বা জরায়ুর মুখ থেকে জীবাণু(ব্যাকটেরিয়া)যখন ক্রমশ উপরের দিকে উঠে প্রজনন অঙ্গগুলিতে ঢুকে পড়ে, তখন শ্রোণীপ্রদাহ জনিত রোগের আক্রমণ শুরু হয়৷ পিআইডি বিভিন্ন কারণে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই রোগ হবার কারণ ব্যাকটেরিয়া ঘটিত দুটি সাধারণ যৌন-সংক্রমণ জনিত রোগ গনোরিয়া ও ক্ল্যামিডিয়া-র সঙ্গে সংযুক্ত৷ যৌনসংসর্গে সক্রিয় মহিলারা তাঁদের প্রসবক্ষম বছরগুলিতে এই রোগে সংক্রামিত হবার অধিক ঝুঁকিতে থাকেন, ২৫ বছরের কম বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এই ঝুঁকি ২৫ বছরের বেশি বয়স্ক মহিলাদের চাইতে অনেক বেশি৷ যেহেতু কিশোরী ও যুবতী মেয়েদের জরায়ু-মুখ ততটা পরিণত হয় না, সে কারণে তাদের শ্রোণীপ্রদাহ জনিত রোগের সঙ্গে সংশ্লিষ্ট যৌনসংক্রমণ বাহিত রোগের দ্বারা আক্রান্ত হবার একটা বাড়তি আশঙ্কা থাকে৷