1 Answers
আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য: (i) আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। (ii) আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ এবং চারটি কোণের সমষ্টি 4 সমকোণ। (iii) কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। (iv) আয়তক্ষেত্রের কর্ণদুটি পরষ্পরকে সমদ্বিখন্ডিত করে। সামান্তরিকের একটি কোণ সমকোণ হলেই, এটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের শুধুমাত্র একটি কোণ সমকোণ নয়, প্রত্যেকটি কোনই সমকোণ হয়। আয়তক্ষেত্রের কর্ণদুটির দৈর্ঘ্যও সমান হয়। এবং কর্ণদুটি পরষ্পরকে সমদ্বিখন্ডিত করে। এছাড়া আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। সুতরাং সমস্ত আয়তক্ষেত্রই সামান্তরিক কিন্তু সমস্ত সামান্তরিক আয়তক্ষেত্র নয়।
6613 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy